মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আবারও দলীয় কর্মী নিহতমুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে গত ২ নভেম্বর রাতেও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে খুন হন মোল্লাকান্দি ইউনিয়নের বেহেরকান্দি গ্রামের বিএনপির কর্মী তুহিন দেওয়ান। আজ সোমবার নিহত হন একই সঙ্গে ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের বিএনপি কর্মী আরিফ মীর।
ট্রাইব্যুনালে আবু সাঈদের বন্ধু আকিবআত্মসমর্পণের মতো দুই হাত তুলে দাঁড়িয়েছিলেন সাঈদ, তবু গুলি করে পুলিশজুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকায় আদালতপাড়াসহ গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধজনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজধানী ঢাকার সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং বিচারপতিদের বাসভবনসহ সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
কাকরাইলে গির্জা ও স্কুলে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তাররাজধানীতে সাম্প্রতিক কয়েকটি ককটেল হামলার ঘটনায় জড়িত সন্দেহে ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুবক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করবে: রিজওয়ানা হাসানআসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পতিত আওয়ামী লীগ সরকার বা অন্য কোনো অশুভ শক্তি যদি দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, তবে সরকার তার সর্বোচ্চটুকু দিয়ে তা নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
জুলাই আন্দোলনে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার: সাক্ষীরামপুরায় ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান সর্বোচ্চ বল প্রয়োগ এবং চাইনিজ রাইফেল দিয়ে হাঁটু গেড়ে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন জবানবন্দি দিয়েছেন পুলিশের দুই সদস্য।
জাতীয় ঈদগাহে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞাজুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রায় ঘোষণাকে ঘিরে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন: নৌ উপদেষ্টাচট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদেশি ব্যবস্থাপনার প্রয়োজন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
অতীতের কলঙ্ক মুছতে ভালো নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুলঅতীতের অস্বচ্ছতা ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের সংস্কৃতি থেকে বের হয়ে জাতিকে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। আর অতীতের কলঙ্ক মুছতে সুষ্ঠু, অবাধ ও ভালো নির্বাচনের বিকল্প নেই। আজ (সোমবার) নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এসব কথা বলেন।
বাস পোড়ানোর ঘটনায় মামলা, তদন্তে পুলিশের একাধিক টিমরাজধানীর বাড্ডা ও শাহজাদপুর এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং পুলিশের গোয়েন্দা শাখার একাধিক টিম তদন্তে নেমেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কর্মসূচির সঙ্গে এ ঘটনার কোনো যোগ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুরান ঢাকায় গুলিতে নিহত ব্যক্তি ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন: পুলিশরাজধানীর পুরান ঢাকায় তারিক সাইদ মামুন (৬০) নামে এক ব্যক্তিকে দিনেদুপুরে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ বলছে, নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন। তবে তাঁকে কে বা কারা হত্যা করেছে, তা এখনও জানা যায়নি।
গাজীপুরের সাবেক কমিশনার নাজমুল করিম বরখাস্তপ্রত্যাহারের দুই মাস পর এবার সাময়িক বরখাস্ত হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার নাজমুল করিম খান। সোমবার (১০ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাংলাদেশিদের গরু ধরে নিয়ে গেল বিএসএফ, বিজিবির মধ্যস্ততায় ফেরতফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের রাঙ্গামাটিয়া সীমান্ত থেকে বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়া পাঁচটি গরু ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (৯ নভেম্বর) দুপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো বাংলাদেশিদের কাছে হস্তান্তর করা হয়।
ফাইল ইস্যুতে বিলম্বের অভিযোগ, রেজিস্ট্রারের সঙ্গে রাকসু জিএসের বাগবিতণ্ডারাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসুদ ও রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে রেজিস্ট্রারের দপ্তরে এই ঘটনা ঘটে।
ড. ইউনূসকে নিয়ে রাজনাথ সিংয়ের মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যকে ‘অযথার্থ’ এবং ‘শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয়’ বলে মন্তব্য করেছে ঢাকা।
হিজাব-নিকাব ইস্যুতে অবস্থান ‘স্পষ্ট করল’ রাবি প্রশাসনরাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার ব্যক্তিগত স্বাধীনতায় বিশ্বাস করে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, অবস্থান কর্মসূচি চলবেদশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।