রঙে রঙিন বসন্ত
সাংস্কৃতিক সংগঠন সমগীত-এর আয়োজনে পয়লা ফাল্গুনে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে দিনব্যাপী এই উৎসব হয়। নাচ, গান, আবৃত্তি একের পর পরিবেশনায় মুখর ছিল সকাল। রঙ খেলায় তরুণীদের সঙ্গে মেতে উঠেছিল শিশুরাও। ঋতুরাজ বসন্তের আগমনে রঙিন হয়ে উঠেছে চারিপাশ।










.png)






