স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ লাখ ৫ হাজার টাকা ব্যয় করেছে জাতীয় পার্টি। আজ বুধবার (১৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দলটির পক্ষ থেকে নির্বাচনী ব্যয়ের এই হিসাব বিবরণী জমা দেওয়া হয়েছে।
জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া এই হিসাব বিবরণী জমা দেন। এতে স্বাক্ষর করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।
হিসাব বিবরণীতে জানানো হয়, নির্বাচনে জাতীয় পার্টির মোট ব্যয় হয়েছে ৫ লাখ ৫ হাজার টাকা। তবে দলের মনোনীত ১৯৬ জন প্রার্থীর কাউকে কোনো অর্থ অনুদান হিসেবে দেওয়া হয়নি।
বিবরণীতে আরও বলা হয়, প্রার্থীদের অনুদান না দিলেও নির্বাচনী প্রচারণা, জনসভা ও কর্মীদের খরচে এই ৫ লাখ ৫ হাজার টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে নির্বাচনী প্রচারণায় ৩ লাখ ২৫ হাজার টাকা, জনসভা বাবদ ১ লাখ ১৫ হাজার টাকা এবং কর্মীদের খরচ বাবদ ৬৫ হাজার টাকা ব্যয় করা হয়। এই পুরো অর্থ লেনদেন করা হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি বনানী শাখার একটি ব্যাংক হিসাবের মাধ্যমে। ওই হিসাবে বর্তমানে ৩৮ হাজার ৫০০ টাকা জমা রয়েছে।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬