স্ট্রিম সংবাদদাতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা করছে, এটি প্রতারণার প্যাকেজ। বাংলাদেশের সংকট এখন ফ্যামিলি কার্ড না, বাংলাদেশের সংকট এখন অর্থনীতিকে চাঙ্গা করা।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে রামগঞ্জ উপজেলার বালিকা উচ্চবিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর-১ আসনের ১১ দল মনোনীত এনসিপি প্রার্থী মাহবুব আলমের সমর্থনে জনসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘বাংলাদেশের সংকট হচ্ছে ঋণ খেলাপিদের বিচারের আওতায় আনা, লুটেরাদের বিচারের আওতায় আনা। বাংলাদেশে যাতে বিনিয়োগ আসে, সেই ব্যবস্থা করা। আমরা সেই ধরনের পরিকল্পনা ও সেই ধরনের ইশতেহার নিয়ে কথা বলছি। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে কথা বলছি, নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলছি।’
নাহিদ নাম উল্লেখ না করে ‘একটি দলের শীর্ষ নেতাকে’ উদ্দেশ করে বলেন, ‘তারা তাহাজ্জুদের নামাজের পরে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিত থাকার আহ্বান জানিয়ে কেন্দ্র দখল করে সিল মারার পাঁয়তারা করছেন। ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দিবে। ১২ ফেব্রুয়ারি ভোটাররা যাতে উৎসব মুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে জন্য ১১ দলীয় জোটেরর নেতাকর্মীরা ভোটকেন্দ্র পাহারায় থাকবে।’
যারা ভোট দেওয়ায় বাধা হয়ে দাঁড়াবে, নানামুখী ষড়যন্ত্র করবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা।
সভায় আরও উপস্থিত ছিলেন, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, লক্ষ্মীপুর ১ আসনের এনসিপি প্রার্থী মাহবুব আলম, উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না, এনসিপির উপজেলা আহ্বায়ক মো. মাছুম বিল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬