স্ট্রিম ডেস্ক

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুদ্ধের উত্তেজনার মধ্যেই মাইন শনাক্তকারী দুটি মার্কিন রণতরি হঠাৎ মালয়েশিয়ায় দেখা গেছে।
সংবাদমাধ্যম দ্য ওয়ার জোনের প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগত এই পদক্ষেপ নিয়ে বর্তমানে সামরিক জল্পনা শুরু হয়েছে।
রোববার (১৫ মার্চ) মালয়েশিয়ার পেনাং বন্দরের উত্তর বাটারওয়ার্থ কন্টেইনার টার্মিনালে যুক্তরাষ্ট্রের ‘ইন্ডিপেন্ডেন্স ক্লাস’ লিটোরাল কমব্যাট শিপ (এলসিএস) ইউএসএস তুলসা এবং ইউএসএস সান্তা বারবারাকে ভিড়তে দেখা গেছে।
দ্য ওয়ার জোনের দাবি, এই দুই রণতরি মূলত মাইন বা সমুদ্রতলে লুকানো বিস্ফোরক শনাক্ত ও ধ্বংস করার প্রযুক্তিতে সজ্জিত। গত কয়েক মাস ধরে এগুলো বাহরাইনে মোতায়েন ছিল। তবে হঠাৎ কয়েক হাজার মাইল দূরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এদের উপস্থিতি সামরিক বিশ্লেষকদের অবাক করেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েলি সংঘাত শুরু হওয়ার পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ রয়েছে।
অভিযোগ উঠেছে, ইরান এই জলপথে মাইন বিছিয়ে রেখেছে। এই খবরের মধ্যেই মাইন পরিষ্কার করার প্রধান দুটি জাহাজকে কেন সরিয়ে নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এবং পঞ্চম নৌবহর প্রাথমিকভাবে বিষয়টি এড়িয়ে যায়। পরে অবশ্য নেভসেন্টের মুখপাত্র কমান্ডার জো হন্টজ এক বিবৃতিতে একে ‘সংক্ষিপ্ত লজিস্টিক স্টপ’ বা বিরতি হিসেবে অভিহিত করেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, বাহরাইনের বন্দরগুলো ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আওতার মধ্যে থাকায় নিরাপত্তার স্বার্থেই হয়তো জাহাজগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা এই শ্রেণির তিন নম্বর জাহাজ ইউএসএস ক্যানবেরার বর্তমান অবস্থান এখনো জানা যায়নি।
বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকে পাহারা দেওয়ার কাজ শুরু করবে না। মাইন শনাক্তকারী জাহাজগুলো দূরে থাকায় এই রুট পুনরায় সচল করার প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে