স্ট্রিম প্রতিবেদক

জুলাই বিপ্লবকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি চক্রান্ত করছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সবাইকে মাঠে থাকার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর সবাইকে শাহবাগে অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি দেশজুড়ে এই কর্মসূচির ডাক দেন।
ফেসবুক বার্তায় নাহিদ ইসলাম লেখেন, ‘সবাইকে মাঠে থাকতে হবে। আমরা শাহবাগে আছি। ঢাকার বিক্ষোভকারীদের জুমার নামাজ শেষে মিছিল নিয়ে শাহবাগে আসার জন্য বলছি।’
একই সঙ্গে ঢাকার বাইরে জুলাই আন্দোলনের স্মৃতিবিজড়িত সব স্থানে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।
বিপ্লব নস্যাতের ষড়যন্ত্র রুখতে সতর্কবার্তা দিয়ে নাহিদ ইসলাম উল্লেখ করেন, জুলাই বিপ্লবকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি চক্রান্ত করছে। তাই জুলাইয়ের মূল শক্তিকে সব হঠকারী পক্ষ থেকে আলাদা থাকতে হবে।
আন্দোলন চলাকালে বা অবস্থান কর্মসূচিতে যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে লক্ষ রেখে তিনি গণমাধ্যমসহ সব প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি আরও লেখেন, ‘মিডিয়াসহ সব প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করুন। রাজপথে কর্মসূচিতে থাকুন।’
স্ট্যাটাসের শেষ অংশে তিনি শহীদ ওসমান হাদিকে ধারণ করে বাংলাদেশ ও জুলাই বিপ্লবকে রক্ষা করার উদাত্ত আহ্বান জানান।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬