স্ট্রিম প্রতিবেদক

স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা নির্বাচন প্রার্থী, ভোটার ও জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
ঢাকা-১২ আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক বলেন, গতকাল রাতে তেজগাঁও এলাকায় সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করে নির্বিঘ্নে পালিয়ে গেল, তা অবিশ্বাস্য। জনগণের সামনে দিয়ে সন্ত্রাসীদের পালিয়ে যাওয়া আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা।
সাইফুল হক অভিযোগ করেন, এর আগে শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের পরও পুলিশ কার্যকর ভূমিকা রাখতে পারেনি। মাস না ঘুরতেই রাজধানীতে আবারও এমন ভয়াবহ ঘটনা প্রমাণ করে যে, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা আগের ঘটনা থেকে কোনো শিক্ষা নেননি।
নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে সাইফুল হক বলেন, আর মাত্র মাসখানেক পর জাতীয় সংসদ নির্বাচন। এই মুহূর্তে এমন হত্যাকাণ্ড প্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়িয়েছে। এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে গভীর সন্দেহ রয়েছে।
অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাইফুল হক। তিনি নিহত মুছাব্বিরের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে ঢাকা-১২ আসনের জনগণ ও নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬