স্ট্রিম ডেস্ক

বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর এল আলতোতে বিমান বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। বিমানটিতে ব্যাংকনোট বহন করা হচ্ছিল।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যায় সান্তা ক্রুজ শহর থেকে আসার পথে এল আলতো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে বলা হয়, বিমানটি রানওয়ে থেকে ছিটকে পাশের একটি মহাসড়কে গিয়ে যানবাহনের ওপর আছড়ে পড়ে। এরপর সাময়িকভাবে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। পরে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে, দুর্ঘটনায় পড়া বিমানটি একটি সি-১৩০ হারকিউলিস এবং এটি বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকনোট পরিবহন করছিল। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে মন্ত্রণালয় কিছু জানায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে এক বিবৃতি দিয়ে বলেছে, বিমানে থাকা ব্যাংকনোটগুলোর কোনো ক্রয়ক্ষমতা নেই এবং এগুলো সংগ্রহ বা ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ।
বিবৃতিতে মন্ত্রণালয় আরও বলেছে, জনসাধারণকে দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকতে এবং কর্তৃপক্ষকে তাদের কাজ করতে দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অনেকে ব্যাংকনোট নিতে দুর্ঘটনাস্থলে ভিড় করেছেন। ঘটনাস্থল থেকে প্রকাশিত ভিডিও ফুটেজে বিধ্বস্ত বিমান এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত যানবাহন দেখা গেছে।
সংবাদমাধ্যমকে আহত একজেনের স্বজন বলেন, আমার বোন বলেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় সে গাড়িতে ছিল। বিমানের চাকা গাড়ির ওপর পড়ে এবং সেই আঘাতে তার মাথায় চোট লাগে। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেছি।

যুক্তরাষ্ট্র নতুন হামলা চালানোর পর কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এ তথ্য জানায়। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও ভুল তথ্য ছড়ানোর ঘটনায় উদ্বেগ জানিয়েছে আরাকান রোহিঙ্গা ইউনিয়ন (এআরইউ)।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন ক্ষেপণাস্ত্রের (হিমার্স) মহড়া চালিয়েছে তাইওয়ান। কৌশলগত জলসীমায় চীনের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় দেশটির দিকে প্রথমবার বুধবার (১০ জুন) এই মহড়া চালানো হয়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে দেশটির সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
১ দিন আগে