স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে একান্ত বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। সোমবার (১২ জানুয়ারি) মোহাম্মদপুরে খেলাফত মজলিসের আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এ বৈঠক হয়।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণার আগ মুহূর্তে শীর্ষস্থানীয় দুই নেতা প্রায় দুই ঘণ্টা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে, বেলা ২টায় মাওলানা মামুনুল হক ও নাহিদ ইসলাম বৈঠকে বসেন। দুই ঘণ্টাব্যাপী বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা।
খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বিশেষভাবে ১১ দলীয় সমঝোতার কৌশল নির্ধারণ, পারস্পরিক বোঝাপড়া জোরদার এবং সমন্বিত রাজনৈতিক উদ্যোগের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন মামুনুল হক ও নাহিদ ইসলাম।
বৈঠকে জাতীয় স্বার্থ, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের সুরক্ষা, জনআকাঙ্ক্ষা পূরণে একীভূত রাজনৈতিক অবস্থান গড়ে তোলা ও গণভোটে ‘হ্যাঁ’-র পক্ষে জনমত গঠনে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
অন্যদিকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানিয়েছেন, বৈঠকে আগামী নির্বাচন, গণভোট ও সমসাময়িক রাজনৈতিক বিষয়ে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬