স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির নেতাদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। প্রথম বর্ষপূর্তিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, গত এক বছরে নানা চড়াই-উতরাই ও ভুল-ত্রুটি থাকলেও তারা গণঅভ্যুত্থানের শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করেননি এবং কোনো অপশক্তির সঙ্গে আঁতাত করেননি।
আজ দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে তিনি স্বীকার করেন, গত এক বছরের পথচলায় কিছু ভুল হয়েছে এবং সেসব শুধরে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে যে তরুণেরা নেতৃত্ব দিয়েছিল, সেই সাহস ও স্বপ্ন থেকেই এনসিপির জন্ম। গত এক বছর আমাদের জন্য সহজ ছিল না। ডানপন্থী ও বামপন্থী—উভয় দিক থেকেই আমরা সমালোচনার শিকার হয়েছি। পুরোনো ব্যবস্থার সুবিধাভোগীরা চেয়েছে, আমরা যেন শক্ত ভিতের ওপর দাঁড়াতে না পারি।’
নিজেদের ভুল স্বীকার করে নাহিদ ইসলাম লিখেছেন, 'আমরা স্বীকার করি, ‘গত এক বছরের পথচলায় আমাদের কিছু ভুল হয়েছে। অনেক সিদ্ধান্তে শুভানুধ্যায়ীরা মনোকষ্ট পেয়েছেন। আমরা সেই সমালোচনা শুনছি এবং নিজেদের সংশোধন করছি। কারণ আমরা বিশ্বাস করি, রাজনীতি মানে জনগণের কাছে জবাবদিহি।’
দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন থাকার কথা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা কোনো বিদেশি শক্তির কাছে মাথানত করিনি। আন্তর্জাতিক অঙ্গনে আমরা সমমর্যাদার কূটনীতিতে বিশ্বাসী। কোনো আধিপত্যবাদ আমরা মেনে নেব না।’
দলটির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, এনসিপি একটি উৎপাদনমুখী ও কর্মসংস্থানভিত্তিক অর্থনীতি গড়তে চায়। যেখানে তরুণদের কর্মসংস্থান, ক্ষুদ্র উদ্যোক্তাদের বিকাশ এবং কৃষির পুনর্জাগরণ অগ্রাধিকার পাবে। এছাড়া বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক জবাবদিহি এবং জুলাই সনদ বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ।
সংখ্যালঘু, আদিবাসী, নারী ও শ্রমিকসহ সব নাগরিকের ন্যায্য মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা পরিবারতন্ত্র ও ব্যক্তিপূজার সংস্কৃতি থেকে বেরিয়ে প্রাতিষ্ঠানিক ও তারুণ্যনির্ভর রাজনীতির পথ গড়তে চাই।’
স্ট্যাটাসের শেষে তিনি স্লোগান দেন, ‘বাংলাদেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে।’
উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করে। আজ দলটি তাদের যাত্রার এক বছর পূর্ণ করল।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬