স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী জামায়াত নেতার বিরুদ্ধে ছাত্রসংসদটির নেতারা নীরব থাকছেন বলে অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। তবে এমন অভিযোগ নাকচ করে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ফরহাদ হোসেন দাবি করেছেন, তাঁরা এরইমধ্যে ওই জামায়াত নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন।
ফরহাদ হোসেন বলেন, ‘আমাদের নির্বাচিত প্রতিনিধিরা তাঁর (জামায়াত নেতার) বিরুদ্ধে আইনিসহ অন্য অ্যাকশন নেওয়ারও ঘোষণা দিয়েছেন। উনি ডাকসুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।’
ফরহাদ বলেন, ‘আমরা সঙ্গে সঙ্গে স্ট্যান্ড নিয়েছি, তাঁকে পাবলিকলি ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। আমাদের নির্বাচিত প্রতিনিধিরা তাঁর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা কোনোভাবে ছাড় দেইনি, ছাড় দেব না।’
ফরহাদ আরও বলেন, ‘কখনো কখনো আমরা দেখি, কোনো কোনো পলিটিক্যাল পার্টির নেতা এরকম দুঃসাহস দেখিয়েছেন। আমরা অ্যাপ্রোচ করার পরে ক্ষমা তো চায়নি, আরও উচ্ছৃঙ্খল আচরণ দেখিয়েছেন। এটা খুব অ্যালার্মিং।’
উল্লেখ্য যে, গত শনিবার (২৪ জানুয়ারি) এক নির্বাচনী জনসভায় বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. শামীম আহসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) একসময় বেশ্যাখানা ও মাদকের আড্ডা ছিল।

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে। তাদের মাইনসেটটাই সেভাবে তৈরি হয়েছে।
৪২ মিনিট আগে
সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেই জায়গা বিএনপি দখল করেছে।
১৬ ঘণ্টা আগে
দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২৫ জুলাই ২০২৬