স্ট্রিম প্রতিবেদক

‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বর্ষসেরা ক্রিকেটার রিশাদ হোসেন, ফুটবলার হামজা চৌধুরী এবং সেরা কোচ হয়েছেন পিটার বাটলার।
শুক্রবার (২২ মে) এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।
২০২৫ সালে মাঠের পারফরম্যান্স ও অবদান বিবেচনায় সাফজয়ী নারী ফুটবল দলের ঋতুপর্ণা চাকমা বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন। এছাড়া টেবিল টেনিসে খই খই সাই মারমা, আর্চারিতে আব্দুর রহমান আলিফ, হকিতে আমিরুল ইসলাম এবং ব্যাডমিন্টনে আল আমিন জুমার নিজ নিজ খেলায় বর্ষসেরার স্বীকৃতি পেয়েছেন।
‘ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন তরুণ ক্রিকেটার রিপন মন্ডল। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করায় ‘তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব’ হিসেবে আলমগীর কবীরকে পুরস্কৃত করা হয়েছে। হকিতে ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ারিংয়ের জন্য সেলিম লাকীকে বর্ষসেরা আম্পায়ার এবং সফল সংগঠক হিসেবে স্বীকৃতি পেয়েছেন এশিয়ান আর্চারির কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
ক্রীড়াঙ্গনে অবদানে বিশেষ সম্মাননা পেয়েছেন শাহনাজ পারভীন মালেকা। পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী খেলাকে পুনরুজ্জীবিত করতে বছরজুড়ে ভূমিকা রাখায় ‘সক্রিয় সংস্থা’র পুরস্কার জিতেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এছাড়া যুব ক্রিকেটের উন্নয়নে দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষকতার স্বীকৃতিস্বরূপ ‘স্পন্সর অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
১৫ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
২৩ জুলাই ২০২৬