বাগেরহাটে সিগারেট তৈরির উপকরণসহ দুটি ট্রাক জব্দ
স্ট্রিম প্রতিবেদকবাগেরহাট

বাগেরহাটে সিগারেট তৈরির উপকরণসহ দুটি ট্রাক জব্দ করেছে ভ্যাট বিভাগ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাক দুটি তল্লাশি করে সিগারেট তৈরির ১ সেট মেকিং মেশিন, ১ সেট প্যাকিং মেশিন, ৫১ বস্তা কাটিং তামাক, ৫ কার্টন সিগারেট ফিল্টার, ৫৪ রোল ফয়েল পেপার, ১টি জেনারেটর, ৩ ড্রাম আঠা, ১০০ পিস স্কচটেপ, ৭৬ রোল সিগারেট পেপার, ৬ বক্স প্যাকেট তৈরির কাগজসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।
প্রাথমিক যাচাইয়ে জব্দ সরঞ্জাম দিয়ে সিগারেট তৈরির একটি পূর্ণাঙ্গ কারখানা স্থাপন করা সম্ভব বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
এনবিআর জানায়, ট্রাক ও সরঞ্জামের বিষয় যাচাই-বাছাই এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বিধি অনুযায়ী এসব সদর দপ্তরের কাস্টমস গুদামে জমা দেওয়া হবে।
.png)






