স্ট্রিম প্রতিবেদক

ইংল্যান্ডে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অতীত ইতিহাস বদলাতে চায় বাংলাদেশ। রোববার (২৪ মে) মিরপুরে সংবাদ সম্মেলনে একথা বলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বিশ্বকাপের আগে স্কটল্যান্ড-নেদারল্যান্ডসকে নিয়ে ত্রিদেশীয় সিরিজও খেলবে বাংলাদেশ। স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে রোববার রাত ১টা ৪০ মিনিটে এবং সোমবার সকালে দুই ভাগে দেশ ছাড়বেন জ্যোতিরা।
২০১৪ থেকে নিয়মিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। কিন্তু আগের ছয় আসরে ২৫ ম্যাচে মাত্র ৩ জয় পেয়েছে।
এই প্রসঙ্গে অধিনায়ক বলেন, ‘দীর্ঘ সময় আমরা জয়বিহীন ছিলাম। তবে এটাকে বোঝা নয়, বরং ইতিহাস বদলের চ্যালেঞ্জ হিসেবে দেখছি।’ তিনি আরও বলেন, ‘গত বিশ্বকাপে দুবাইয়ে একটি ম্যাচ জিতেছিলাম আমরা। কয়েক ম্যাচে ভালো করলেও জিততে পারিনি। এবার জয়ের সংখ্যা আশা করছি বাড়বে। দলে এখন টি-টোয়েন্টি ফরম্যাটের পারফরমার যোগ হয়েছে।’
বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডস।
জ্যোতি বলেন, ‘নেদারল্যান্ডস এবং পাকিস্তানের সঙ্গে জয়ের সম্ভাবনা রয়েছে। ভারত এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচ জেতার অভিজ্ঞতাও আছে। আমরা প্রতিটি ম্যাচ ধরে এগোব। শুরু ভালো হলে, পরের ম্যাচগুলোতে আত্মবিশ্বাস বাড়বে।’
বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগ আসবে বলে জানান জ্যোতি। বলেন, ‘বিশ্বকাপের মঞ্চ সবচেয়ে বড় স্পটলাইট। এসব জায়গায় ভালো পারফর্ম করলে অনেক আলোচনা হয়।’
তিনি আরও বলেন, ‘বিশ্বকাপে ভালো ক্রিকেট খেলতে পারলে বাংলাদেশের নারী ক্রিকেটের ভালো হবে।’
১৪ জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু। এরপর ১৭ জুন লিডসে অস্ট্রেলিয়া, ২০ জুন ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তান, একই মাঠে ২৫ জুন ভারতের এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া আক্তার, তাজ নেহার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
১৭ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
২৩ জুলাই ২০২৬