স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। আজ সোমবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল ৬ উইকেটের ব্যবধানে জিতে গিয়ে সিরিজে ১-১ এ সমতায় ফিরে।
সিরিজে জয়ের লক্ষে এই ম্যাচের একাদশে ২ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে থাকা তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের পরিবর্তে এই ম্যাচে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।
অন্যদিকে তৃতীয় ম্যাচে ব্লেয়ার টিকনারের পরিবর্তিতে নিউজিল্যান্ড একাদশে জায়গা পেয়েছেন বেন লিস্টার ।
বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড স্কোয়াড: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, বেন লিস্টার, জেইডেন লেনক্স এবং উইল ও'রুরকি।

আগস্টে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের ইনজুরির কারণে প্রায় এক বছর পর দলে ফিরেছেন জাকের আলী অনিক।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপ ও গোল্ডেন বলজয়ী স্প্যানিশ তারকা রদ্রি এর্নান্দেসকে দলে ভেড়াতে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর মধ্যে দলবদল বাজারে নতুন লড়াই শুরু হয়েছে। স্প্যানিশ মিডিয়া ও আরএমসি স্পোর্টের সাংবাদিক ফাব্রিস হকিন্সের দাবি, সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের সঙ্গে রদ্রির গোপন ও মৌখিক সমঝোতা প্রায় চূড়ান্ত।
৪ ঘণ্টা আগে
মাঠের বাইরে একের পর এক সমালোচনা। সাম্প্রতিক কাণ্ডে প্রশ্ন উঠেছে তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে মাঠে নেমে দুই গোল করে সমালোচকদের জবাব দিলেন তিনি।
৯ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
২৫ জুলাই ২০২৬