মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি মন্ত্রণালয়ে নতুন সচিবমুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে এবং কানিজ মওলাকে সংস্কৃতি মন্ত্রণালয়ে সচিব করা হয়েছে।
১১ জেলা পেল নতুন ডিসিদেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নারীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়া সেই ইউএনও ওএসডিনোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পাঁচ জেলায় নতুন ডিসিদেশের ৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ডিসি সম্মেলন শুরু ৩ মেআগামী মে মাসে চার দিনব্যাপী জেলাপ্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে।
কৃষি, স্বাস্থ্যসহ চার মন্ত্রণালয়ে নতুন সচিবদেশের চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমানপ্রধানমন্ত্রী তারেক রহমানের স্পিচ রাইটার হিসেবে গ্রেড-১ পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমান। সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কৃষিসচিবকে অবসর ও নতুন ধর্মসচিব নিয়োগ দিয়ে দুই প্রজ্ঞাপন জারিধর্ম মন্ত্রণালয়ের সচিব হিসেবে মুন্সী আলাউদ্দিন আল আজাদকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়াকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার সচিব ও পাঁচ ডিসিকে প্রত্যাহারস্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আজ রোববার (১ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দলীয়করণে নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে জনপ্রশাসন: ইসমাইল জবিউল্লাহদলীয়করণের কারণে জনপ্রশাসন নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
স্বরাষ্ট্রের জ্যেষ্ঠ সচিব হলেন মনজুর মোর্শেদ, দুই পদে রদবদলস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে মনজুর মোর্শেদ চৌধুরীকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে শ্রম ও পিএসসি সচিব পদেও রদবদল করা হয়েছে।
৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলতিন সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করার পর একইদিন ৯ জন সচিব ও সিনিয়র সচিবের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।