স্ট্রিম প্রতিবেদক

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে তিনদিন অফিস পরিচালনা প্রসঙ্গে গত ১ এপ্রিল একটি স্মারক পত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সরকারিভাবে এ ধরনের কোনো পত্র জারি করা হয়নি বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার (১ এপ্রিল) এ সংক্রান্ত একটি চিঠি ছড়িয়ে পড়ে; যার বিষয়ে উল্লেখ করা হয়, ‘বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে ০৩ (তিন) দিন অফিস পরিচালনা প্রসঙ্গে’।
এ বিষয়ে চিঠিতে জানানো হয়, বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বর্তমান বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতির বিবেচনায় জ্বালানি সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে সরকার আগামী ৫ এপ্রিল পাঁচ কর্মদিবসের পরিবর্তে তিন দিন (রোববার, সোমবার ও মঙ্গলবার) সশরীরে উপস্থিত থেকে অফিস কার্যক্রম পরিচালিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দিনগুলোতে সকাল ৮৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে বলেও এতে উল্লেখ করা হয়।
ভুয়া এই চিঠিতে আরও বলা হয়, সপ্তাহের বাকি ২ কার্যদিবস (বুধবার ও বৃহস্পতিবার) দাপ্তরিক কাজ ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে সম্পন্ন করতে হবে।
তবে আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ধরনের কোনো নির্দেশনা জারি করা হয়নি।

.png)

‘সমকামিতার’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে হল প্রশাসন। তদন্ত কমিটির সুপারিশে তাদের আবাসিক সিটও বাতিল করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৩ ঘণ্টা আগে
জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে প্রতি মঙ্গলবার ‘চিলড্রেন ডে’ পালনের উদ্যোগ নিয়েছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রতি মঙ্গলবার বিনামূল্যে জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।
৪ ঘণ্টা আগে
এখন থেকে এক ব্যক্তি অন্য ব্যক্তির ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে এ ব্যবস্থা চালু হবে।
৫ ঘণ্টা আগে