স্ট্রিম প্রতিবেদক

ধর্ম মন্ত্রণালয়ের সচিব হিসেবে মুন্সী আলাউদ্দিন আল আজাদকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়াকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শেখ সাজ্জাত আলীর অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
রোববার (১ মার্চ) এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপনে এমন নির্দেশনা জারি করা হয়েছে।
ধর্মসচিবের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মুন্সী আলাউদ্দিন আল আজাদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
২০২৪ সালের আগস্টে সচিবালয়ে পদোন্নতির দাবিতে আন্দোলন করা সরকারি কর্মকর্তাদের মধ্যে ছিলেন বিসিএস প্রশাসন ৮২ (বিশেষ) ব্যাচের কর্মকর্তা মুন্সি আলাউদ্দিন আল আজাদ। গত ১৭ বছর ধরে পদোন্নতিবঞ্চিত দাবি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করার হুমকি দিয়েছিলেন একদল কর্মকর্তা।
১৬ আগস্ট অফিসার্স ক্লাবের হলরুমে এক মতবিনিময় সভায় এই আল্টিমেটাম দেওয়া হয়েছে। সভায় আলাউদ্দিন আল আজাদ ছাড়াও বিসিএস প্রশাসন ক্যাডারে ১৯৮২ ব্যাচের কর্মকর্তা মো. আবদুল বারী, এ কে এম জাহাঙ্গীর, ৮৪ ব্যাচের পুলিশ ক্যাডারের মাহফুজুল হক, প্রশাসন ক্যাডারের ৮৫ ব্যাচের আব্দুল খালেক, জাকির হোসেন কামাল, কামরুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদিকে এমদাদ উল্লাহর প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু কৃষি মন্ত্রণালয়ের সচিব, ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাঁকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাঁকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এই দুটির পাশাপাশি ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর নিয়োগ সংক্রান্ত আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বরের প্রজ্ঞাপনমূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত জনাব শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এছাড়া আরেকটি প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৪ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে