স্ট্রিম ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে চারজনকে নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে দুজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা এবং একজনকে সচিব ও আরেকজনকে গ্রেড-২ পদমর্যাদা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত চার বিশেষ সহকারী হলেন—তানভীর গনি, বিজন কান্তি সরকার, ড. মো. শাকিরুল ইসলাম খান এবং মো. সাইয়েদ বিন আব্দুল্লাহ। ১৯৯৬ সালের ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী প্রধানমন্ত্রী তাঁদের এই নিয়োগ ও দায়িত্ব বণ্টন করেছেন।
নিযুক্তদের মধ্যে তানভীর গনিকে বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক এবং বিজন কান্তি সরকারকে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী করা হয়েছে। এই দুজন প্রতিমন্ত্রীর পদমর্যাদা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
এছাড়া ড. মো. শাকিরুল ইসলাম খানকে সচিব পদমর্যাদায় ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান’ বিষয়ক এবং মো. সাইয়েদ বিন আব্দুল্লাহকে গ্রেড-২ পদমর্যাদায় ‘যুব কর্মসংস্থান’ বিষয়ক বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে