ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
গত ৫ আগস্ট, জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর সন্ধ্যায়, নয়াদিল্লিতে বসে দণ্ডিত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিলেন, ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন। একই সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির ভাষা ছিল কঠোর। সেই কাঠিন্য আবেগের নয়, আইনের।