সোনালি আঁশ পাট। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ হলেও, কাঁচা পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের প্রথম স্থান দখল করে আছে।
এখন পাটের মৌসুম। পাট কাটা এবং আঁশ তোলার উপযুক্ত সময় আষাঢ় থেকে ভাদ্র মাস (মূলত জুলাই থেকে সেপ্টেম্বর)। পাটগাছে ফুল আসার সময় বা পরিপক্ব হলে গাছ কাটা হয়। এরপর জাগ দিয়ে আঁশ ছাড়ানো হয়।
রাজবাড়ীর পাঁচটি উপজেলায় কৃষকেরা পাটখেত থেকে কেটে জাগ দেওয়ার পর ধুয়ে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। জেলার গড়াই নদের শাখা বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চত্রা নদীতে পাট ধুতে ব্যস্ত কৃষকদের ছবি। ছবি তুলেছেন সোহেল রানা।
স্ট্রিম ছবি










.png)

বাতাসে নোনা জলের গন্ধ। সাগরে রুপালি ইলিশের হাতছানি। শুরু হয়ে গেছে ইলিশের ভরা মৌসুম। জেলেপল্লিগুলোতে লেগেছে উৎসবের হাওয়া। চট্টগ্রামের ফিসারিজ ঘাটে পা রাখলেই এখন চোখে পড়ে জেলেদের কর্মযজ্ঞ। ঘাটের ধারে সারি সারি নোঙর করা ট্রলার আর নৌকা।
২৯ জুলাই ২০২৬
নদীর নাম সন্ধ্যা। নদীর বুকজুড়ে সারি সারি নৌকা। কোথাও গাছের গুঁড়ির স্তুপ, কোথাও সদ্য কাটা সেগুনের গন্ধ, কোথাও আবার কাঠে ঠকঠক হাতুড়ির শব্দ। সন্ধ্যা নদীর জল এখানে শুধু স্রোত বয়ে নেয় না, বহন করছে শত বছরের বাণিজ্য।
২৬ জুলাই ২০২৬
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে করতোয়া নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এখন ভয়াবহ রূপ ধারণ করেছে নদীভাঙন।
২৩ জুলাই ২০২৬
বান্দরবানে গত এক সপ্তাহের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গিয়েছিল অনেক বাড়িঘর ও সড়ক। পানি নেমে যাওয়ার পর চোখে পড়ে বিপুল পরিমাণ ক্ষতির চিহ্ন। অনেক বসতঘর এখনো বসবাসের উপযোগী নয়।
১৭ জুলাই ২০২৬