ভূতপূর্ব পরিচালক, মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তর ও দারিদ্র্যদূরীকরণ বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

সব প্রজন্মেই এটা দেখতে পাওয়া যায়। আমাদের প্রজন্মে দেখেছি, আমার কন্যাদের সময়েও সেটা ঘটেছে; বর্তমান সময়েও তা দেখছি। সমাজ ও দেশভেদেও এর পরিবর্তন হয়নি। সব দেশে, সব প্রজন্মেই বয়স্করা বলেছেন, তরুণরা অস্থিরমতি, হঠকারী এবং প্রগলভ। তারা শুধু সবকিছু ভাঙ্গতে চায়, বদলাতে চায় সামাজিক বিধি-বিধান, রীতি-নীতি, ফ্যাশ
স্বতঃস্ফূর্ত মব সহিংসতার পেছনে কি জাতীয় মানসিকতা কাজ করে? আমার মনে হয়, তিন ধরনের মানসিকতা। প্রথমটি হচ্ছে ক্ষোভের। যাপিত-জীবনের নানান দিকে বহু নানান বঞ্চনা, সমাজে ন্যায্যতার অভাব, অসাম্য ও বৈষম্য মানুষকে ক্ষুব্ধ করে তোলে।

তিন রকমের অন্তরায় বাংলাদেশের ভবিষ্যত যাত্রাপথে বাধা হয়ে দাঁড়াতে পারে—রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক। বাংলাদেশ অর্থনীতির ভবিষ্যৎ অন্তরায়গুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে চলবে না, বরং তারা দেশের রাজনৈতিক ও সামাজিক চালচিত্রের সঙ্গে জড়িত।

২০২৫ সালে এসে একটি প্রাসঙ্গিক প্রশ্ন হলো, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে বাংলাদেশের অর্থনীতির বর্তমান বাস্তবতা কী। এ প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ২০২৪ সালের পরে। গত বছরের ঘটনা প্রবাহের পর বদলে গেছে এদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক চালচিত্র।