স্ট্রিম প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং কনটেইনার জট নিরসনে ২২০ কনটেইনার পণ্য অনলাইন নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস। চলতি মাসে ই-অকশনে এসব পণ্য নিষ্পত্তি করা হবে।
বৃহস্পতিবার (৭ মে) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং বন্দরের ভৌত ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই নিয়মিত এই নিলামের আয়োজন করা হয়। এবারের নিলাম কার্যক্রম দুটি আদেশের অধীনে হবে।
নিলামের প্রথম ভাগে ‘ই-অকশন-৪/২০২৬’-এর আওতায় ১২০ লটে ১৬০ কনটেইনার পণ্য বিক্রি হবে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, মেশিনারিজ, পেপার, ফেব্রিক্স, গৃহস্থালি সামগ্রী এবং এসির পার্টস। এই নিলামে কোনো সংরক্ষিত মূল্য থাকছে না।
দ্বিতীয় ভাগে ‘ই-অকশন-৫/২০২৬’-এর আওতায় ১৭ লটে আরও ৬০ কনটেইনার পণ্য নিলাম হবে। এই তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি এবং লবণ।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ডিজিটাল প্রক্রিয়ায় এই নিলাম হচ্ছে। মে মাস জুড়ে বিডাররা সরেজমিনে পণ্য পরিদর্শন করে অনলাইনে বিড করার সুযোগ পাবেন। আগ্রহী ক্রেতারা বাংলাদেশ কাস্টমসের অফিশিয়াল ই-অকশন পোর্টালে (http://auction.nbr.gov.bd/auction/301) নিবন্ধন করে দরপত্র দাখিল করতে পারবেন। তবে জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি নির্ধারিত বক্সে জমা দিতে হবে।
সময়সূচি অনুযায়ী, ই-অকশন-৫/২০২৬-এর দরপত্র বাক্স আগামী ১৪ মে দুপুর ৩টায় এবং ই-অকশন-৪/২০২৬-এর দরপত্র বাক্স আগামী ৯ জুন সকাল ১১টায় উন্মুক্ত হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর শর্তাবলি মেনে পণ্য খালাস করতে হবে।

.png)

পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১৪ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৫ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
১৯ ঘণ্টা আগে
গ্যাস সংকটে গৃহিণীরা চুলা জ্বালতে পারছেন না। গত কয়েক সপ্তাহ ধরে রাত জেগে রান্না সারছেন। এদিকে, নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে। টানা বর্ষণ ও বন্যার প্রভাবে সরবরাহ সংকটে ক্রেতার নাভিশ্বাস। ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি।
২০ ঘণ্টা আগে