বাংলা স্ট্রিম

চলতি বছরের কান চলচ্চিত্র উৎসব নতুন এক পোশাকবিধি ঘোষণা করেছে, ‘শালীনতার স্বার্থে লালগালিচা ও উৎসবের অন্য যেকোনো জায়গায় নগ্নতা নিষিদ্ধ।’ এই সিদ্ধান্তে বিশ্ব ফ্যাশন ও চলচ্চিত্র মহলে দেখা দিয়েছে বিস্ময় ও বিতর্ক। দীর্ঘদিন ধরে ‘নেকেড ড্রেস’ বা খোলামেলা পোশাক লালগালিচার বৈশিষ্ট্য হয়ে উঠলেও, এবার উৎসব কর্তৃপক্ষ দৃঢ় অবস্থান নিয়েছে শালীনতা রক্ষার পক্ষে। কেন এই পোশাকবিধি? বিবিসি অবলম্বনে জানাচ্ছেন শতাব্দীকা ঊর্মি
এই সিদ্ধান্ত এসেছে এমন সময়ে, যখন ফ্যাশনে নগ্নতা একটি ক্ষমতায়নের প্রতীক হিসেবে দেখা হয়। উদাহরণস্বরূপ, সুপারমডেল বেলা হাদিদ থেকে শুরু করে নাওমি ক্যাম্পবেল, ইসাবেল হুপার ও কেন্ডাল জেনার— অনেকেই কানের লালগালিচায় খোলামেলা পোশাক পরেছেন। অথচ এবার সেই চর্চাই হুমকির মুখে।
ফ্যাশন সমালোচক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘বোরিং নট কম’ এই নিষেধাজ্ঞাকে ‘রক্ষণশীলতার নিরব প্রত্যাবর্তন’ হিসেবে দেখছেন। সেখানে বলা হয়েছে, ‘লালগালিচায় শরীর প্রদর্শন নিষিদ্ধ, অথচ ভেতরে পর্দায় সেই শরীরই দেখানো হয় এবং বেশির ভাগ সময়ই তা ঘটে নারীদের সঙ্গেই।’
এই নিষেধাজ্ঞা নতুন নয়, বরং কানের ইতিহাসে পোশাকবিধির প্রভাব দীর্ঘদিন ধরেই আছে। ২০১৫ সালে ফ্ল্যাট জুতো পরায় নারীদের ফিরিয়ে দেওয়া হয়েছিল এবং ২০১৬ সালে বুরকিনি বা মুসলিম নারীর সাঁতারের পোশাককে উগ্রবাদের সম্পৃক্ততা হিসেবে নিষিদ্ধ করা হয়েছিল। স্টাইলিশ ম্যাগাজিনের লেখক শাহেদ এজায়দি যুক্তি দেন, ‘আপনাকে সংযতভাবে পোশাক পরতে হবে, কিন্তু অতিরিক্ত রক্ষণশীল হওয়াও চলবে না’—এই পরিস্থিতিকে তিনি আখ্যায়িত করেছেন ‘লস লস সিচুয়েশন’ হিসেবে।
ফ্রান্সের এই বিখ্যাত উৎসব এবার নিষিদ্ধ করেছে লম্বা ও প্রশস্ত পোশাকও। আয়োজক কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এমন পোশাক অতিথিদের চলাচলে বিঘ্ন ঘটায়। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন স্টাইলিস্ট ও ইনফ্লুয়েন্সাররা, যারা মাসের পর মাস ধরে পোশাক তৈরি করেন। ইনস্টাগ্রামে ফ্যাশন লেখক লুইস পিসানো লিখেছেন, ‘সব স্টাইলিস্টদের জন্য চিন্তা হচ্ছে । তাদের জন্য প্রার্থনা ছাড়া উপায় নেই।’ মার্কিন অভিনেত্রী হলি বেরি, যিনি নিজেও ‘খোলামেলা’ পোশাকের অনুরাগী ছিলেন। তিনি বলেন, ‘আমাকেও পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছিল। তবে, আমি মনে করি নগ্নতা নিয়ে নিষেধাজ্ঞা সম্ভবত একটি ভালো নিয়ম।’
তবে অনেকেই মনে করছেন, কানের এই সিদ্ধান্ত মূলত ‘ফ্যাশনের প্রদর্শনমুখিতা’ ঠেকাতেই নেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে কানের রেড কার্পেট হয়ে উঠেছে অনানুষ্ঠানিক ফ্যাশন সপ্তাহের মঞ্চ। প্রভাবশালী ইনফ্লুয়েন্সাররা অভিনব ও বিশাল পোশাক পরে আসছেন। যা মূল চলচ্চিত্র প্রদর্শনের অভিজ্ঞতাকে পেছনে ফেলে দেয়।
ফ্যাশনের এই ‘সার্কাস’ ঠেকাতে কান অতীতেও পদক্ষেপ নিয়েছে। ২০১৮ সালে ফেস্টিভালের আর্টিস্টিক ডিরেক্টর থিয়েরি ফ্রেমো সেলফি নিষিদ্ধ করেন রেড কার্পেটে। কারণ সেলফির জন্য ভিড় বেড়ে যায় এবং পুরো উৎসবই খাপছাড়া হয়ে যায়।
তবে প্রশ্ন থেকেই যায়, এই নিয়মগুলো কী আসলে সবার জন্য প্রযোজ্য? কান ফেস্টিভালের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘যারা নিয়ম মানবেন না, তাদের প্রবেশাধিকার বাতিল করা হবে।’ কিন্তু বাস্তবে এমন কঠোরতা অনেক সময় দেখা যায়নি। ইতিহাস বলে, ১৯৫৩ সালে পাবলো পিকাসো একটি চামড়ার কোট পরার বিশেষ অনুমতি পেয়েছিলেন, যেখানে সাধারণ সাংবাদিকরা সে সুবিধা পাননি। আবার ২০১৬ সালে জুলিয়া রবার্টস খালি পায়ে হাঁটেন, ২০১৮ সালে ক্রিস্টেন স্টুয়ার্ট তার হিল খুলে ফেলেন—এবং দুজনই প্রশংসিত হন।
ফলে প্রশ্ন উঠছে, এই পোশাকবিধি কি আসলেই সমতা নিশ্চিত করছে, নাকি এতে নারীদের শরীর নিয়ন্ত্রণ ও শ্রেণিভেদ আরও প্রকট হয়ে উঠছে? আবারও সেই পুরোনো বিতর্ক। নারীর পোশাক কি তার ব্যক্তিস্বাধীনতার অংশ, নাকি শালীনতার নিরিখে তা বিচার করা উচিত?
কান চলচ্চিত্র উৎসবের এই নিষেধাজ্ঞা একদিকে শৃঙ্খলা আনতে চায়, অন্যদিকে এটি ফ্যাশন ও নারীর স্বাধীনতার বিষয়ে একটি জটিল বিতর্কের জন্ম দিয়েছে। সময়ই বলে দেবে, এই পদক্ষেপ শেষ পর্যন্ত সিনেমার প্রতি মনোযোগ ফিরিয়ে আনবে, নাকি আরও দ্বিচারিতার অভিযোগকে উসকে দেবে।

.png)

বিশ্বরাজনীতির পুরোনো ছক যেন দ্রুত ভেঙে পড়ছে, তৈরি হচ্ছে নতুন সমীকরণ। যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়ার সংঘাত, বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে বৃহৎ শক্তিগুলোর টানাপোড়েন সব মিলিয়ে আন্তর্জাতিক ব্যবস্থায় বাড়ছে অনিশ্চয়তা, প্রতিযোগিতা ও নতুন মেরুকরণ।
৭ ঘণ্টা আগে
আধুনিক বিশ্বে শরণার্থী সংকট সামলানোর একটি নতুন পদ্ধতি তৈরি হয়েছে। ধনী ও শক্তিশালী দেশগুলো নিজের দেশে শরণার্থীদের আশ্রয় দেওয়ার বদলে অন্য দেশকে অর্থ দিয়ে তাদের সেখানে রাখতে চাইছে। ফলে শরণার্থীদের আশ্রয় দেওয়া শুধু মানবিক দায়িত্বের বিষয় থাকছে না, এর সঙ্গে জড়িয়ে পড়ছে অর্থনীতি, রাজনীতি, নিরাপত্তা ও কূটনীত
১ দিন আগে
ভারতে ছাত্রদের সাম্প্রতিক বিক্ষোভ আপাতত থেমেছে। শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। দিল্লির যন্তর মন্তর পরিষ্কার করা হয়েছে। দেয়ালের গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। ‘ককরোচ জনতা পার্টি’ও যেন আপাতত নিজেদের পর্ব শেষ করেছে। অন্যদিকে বিজেপি আবার সংসদে নিজেদের বিল পাস করানোর কাজে ফিরেছে।
১২ আগস্ট ২০২৬
চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্ব করছে ভারত। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে ১৮তম ব্রিকস সম্মেলন। এবার সম্মেলনের পাশাপাশি আয়োজিত আউটরিচ সেশনগুলোও বিশেষ গুরুত্ব পাচ্ছে।
১২ আগস্ট ২০২৬