স্ট্রিম ডেস্ক

নরওয়ের পর এবার কানাডার টরন্টোর যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। টরন্টো পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১০ মার্চ) ভোরে টরন্টোতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে গুলি ছোড়া হয়েছে।
টরন্টো পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, ভোর সাড়ে ৫টার দিকে ভবনটিতে গুলির খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে সেখানে তাঁরা ‘গুলি ছোড়ার প্রমাণও’ পান। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
মিডল ইস্ট আইয়ের এক খবরে বলা হয়েছে, পুলিশ ঘটনাটির তদন্ত করছে। তবে সন্দেহভাজন ব্যক্তি বা তার উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনো তথ্য তারা দিতে পারেনি।
স্থানীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে ভবনটির কাচের দরজায় দুটি গুলির গর্ত দেখা গেছে।
এর আগে, গত রোববার (৮ মার্চ) নরওয়ের অসলোতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে একটি ডিভাইস বিস্ফোরিত হয়। নরওয়ের পুলিশ এই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির দুটি ছবি প্রকাশ করেছে। তবে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে তাঁর মুখ দেখা যায়নি।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি এখনও শনাক্ত হয়নি। এছাড়া কোনো নির্দিষ্ট সন্দেহভাজন নেইও। তবে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার সঙ্গে সম্ভাব্য যোগসূত্রের বিষয়টি তদন্তের অন্যতম দিক হিসেবে বিবেচিত হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে অসলোর যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রধান প্রবেশদ্বারের বাইরে ভাঙা কাচ দেখা গেছে।

.png)

ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
১২ মিনিট আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৫ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৫ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৭ ঘণ্টা আগে