স্ট্রিম ডেস্ক

পাকিস্তান থেকে আফগানিস্তানে ফেরত শরণার্থীদের একটি ট্রাক উল্টে ১০ শিশুসহ অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) জালালাবাদ ও কাবুলের সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আব্দুল মালিক নিয়াজয় ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, নিহতদের মধ্যে ১০ শিশু, ৫ নারী এবং ৩ পুরুষ রয়েছেন। এছাড়া এই ঘটনায় আরও ২৯ জন গুরুতর আহতকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লাঘমান প্রদেশের গভর্নরের মুখপাত্র নিয়াজয় জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে আফগান শরণার্থীরা ছিলেন। দীর্ঘদিন পাকিস্তানে বসবাস করার পর তারা নিজ জন্মভূমিতে ফিরছিলেন।
সম্প্রতি পাকিস্তান সরকার তাদের দেশে বসবাসরত আফগান অভিবাসী ও অবৈধ শরণার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এর ফলে হাজার হাজার আফগান পরিবার তাঁদের ঘরের আসবাবপত্র ও মালামাল ট্রাকে নিয়ে পাকিস্তান ছাড়তে বাধ্য হচ্ছেন।
জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ৪ লাখ ৪৭ হাজার ৪০০ জন আফগান নাগরিক পাকিস্তান থেকে নিজ দেশে ফিরেছেন।
আফগানিস্তানে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। দীর্ঘ কয়েক দশকের যুদ্ধবিগ্রহে জরাজীর্ণ রাস্তাঘাট, চালকদের বেপরোয়া গতি এবং ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগই এসব দুর্ঘটনার প্রধান কারণ।
এর আগে গত বছরের আগস্ট মাসে ইরান থেকে ফিরে আসা আফগান অভিবাসীদের একটি বাসের সঙ্গে অন্য দুটি যানবাহনের সংঘর্ষে ১৯ শিশুসহ অন্তত ৭৮ জন নিহত হয়েছিলেন।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৩০ মিনিট আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
২ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৩ ঘণ্টা আগে