স্ট্রিম ডেস্ক

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের রাওলাকোটে পুলিশ ও নিষিদ্ধ ঘোষিত ‘জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি’র (জেএএসি) সংঘর্ষে ৭ বেসামরিক নাগরিক ও ৪ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
সোমবার (৮ জুন) সংবাদমাধ্যম ডনকে পুঞ্চের কমিশনার সরদার ওয়াহিদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববারের এই সংঘর্ষে আরও ২৩ পুলিশ সদস্যসহ অন্তত ৭০ জন আহত হয়েছেন।
পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) আইজিপি লিয়াকত আলী মালিক জানিয়েছেন, রোববার গভীর রাত পর্যন্ত এই সংঘর্ষে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে স্থানীয় এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় এই উত্তেজনার সূত্রপাত।
স্থানীয় কর্মকর্তাদের অভিযোগ, ওই ব্যবসায়ীর মরদেহ রাখা হয়েছিল রাওলাকোটের কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে (সিএমএইচ)। সেখানেই হামলা চালায় বিক্ষোভকারীরা।
জেএএসির শীর্ষ নেতা শওকত নওয়াজ মীর সামাজিক মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, ‘রাওলাকোটে সরকার সাধারণ মানুষের ওপর গণহত্যা চালাচ্ছে।’
ডন জানিয়েছে,জেএএসি মূলত ২৭ জুলাইয়ের বিধানসভা নির্বাচনে ৪৫ আসনের ১২ আসন শরণার্থীদের জন্য সংরক্ষিত রাখার বিরোধিতা করে ধর্মঘটের ডাক দিয়েছিল। তাঁদের দাবি, আজাদ জম্মু ও কাশ্মীর বিধানসভায় সংরক্ষিত এই ১২ আসনের প্রার্থীরা কাশ্মীরে থাকেন না, বরং পাকিস্তানের অন্যান্য অঞ্চলে বসবাস করেন।
এরপর গত শুক্রবার সংগঠনটি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত এবং রাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার জন্য ক্ষতিকর দাবি করে জেএএসিকে নিষিদ্ধ করে এজেকে সরকার।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৪ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৪ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৬ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৬ ঘণ্টা আগে