স্ট্রিম ডেস্ক

ভারতের ব্যঙ্গাত্মক ককরোচ জনতা পার্টিকে (সিজেপি) সমর্থন জানিয়ে নিজেকে ‘সম্মানসূচক তেলাপোকা’ ঘোষণা করেছেন পরিবেশবিদ সোনম ওয়াংচুক। শনিবার (২৩ মে) এক সাক্ষাৎকারে তিনি তরুণদের কণ্ঠরোধ না করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান।
সরাসরি সিজেপির সদস্য হবেন কিনা— প্রশ্নের জবাবে ওয়াংচুক রসিকতা করেন, ‘অনেকে আমাকে এই দলের সদস্য হতে বলছেন। তবে দলটির নিয়ম মেনে আমি তো সদস্য হতে পারব না। আমি নিজেকে একজন “সম্মানসূচক তেলাপোকা” (অনারারি ককরোচ) মনে করি।’
সরকারকে সতর্ক করে ওয়াংচুক বলেন, ‘তরুণদের এই সৃজনশীল প্রকাশ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সরকারের উচিত তাদের প্রতিক্রিয়া ইতিবাচকভাবে নেওয়া। মনে রাখবেন, “বার্তাবাহককে হত্যা করবেন না”। বার্তাবাহককে হত্যা করলে বার্তা শেষ হয়ে যায় না।’
এই আন্দোলনকে সংবাদপত্রের ব্যঙ্গাত্মক কার্টুনের সঙ্গে তুলনা করে ওয়াংচুক বলেন, ‘কার্টুনিস্টরা যখন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যঙ্গচিত্র আঁকেন, তখন তো তাদের ওপর গুলি চালান না। একইভাবে এটিও বিদ্রূপাত্মক সমালোচনা। একে গণতান্ত্রিক প্রতিক্রিয়া হিসেবে দেখা উচিত।’
সামাজিক মাধ্যমে সিজেপির অ্যাকাউন্ট বন্ধ করার সমালোচনা করে ওয়াংচুক বলেন, ‘মানুষের ক্ষোভ এভাবে দমিয়ে দেবেন না। অন্যথায় এই ক্ষোভ যেকোনো দিকে ধাবিত হতে পারে। নেপালে এমনি এমনি সহিংসতা হয়নি। সেখানে ইন্টারনেট বন্ধ করে তরুণদের সৃজনশীল প্রকাশ রুখে দেওয়া হয়েছিল বলেই তারা রাজপথে নেমে আসে।’
সিজেপির উত্থাপিত প্রশ্নফাঁস এবং জবাবদিহিতার দাবিকে যৌক্তিক উল্লেখ করে ওয়াংচুক বলেন, ‘তারা প্রশ্নফাঁসের বিরুদ্ধে কথা বলছে, এতে ভুলের কিছু নেই। সভ্য দেশে এই ইস্যুতে মন্ত্রীরা পদত্যাগ করেন, তাহলে এখানে সমস্যা কোথায়?’
গত বছরের ২৬ সেপ্টেম্বর উসকানিমূলক বক্তব্য দিয়ে জনতাকে সহিংসতায় প্ররোচিত করার অভিযোগে সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করে লাদাখ পুলিশ। ওইসময় তিনি লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে আন্দোলন করেছিলেন।
২০০৯ সালে মুক্তি পায় রাজকুমার হিরানী পরিচালিত ও আমির খান অভিনীত জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’। সিনেমায় আমির খান অভিনীত ‘র্যাঞ্চো’ বা ‘ফুংসুখ ওয়াংড়ু’ চরিত্র তৈরি হয়েছিল সোনম ওয়াংচুকের জীবন ও কাজের অনুপ্রেরণায়।

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
৪ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৯ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৯ ঘণ্টা আগে