তথ্যসূত্র:

ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলায় একটি মন্দিরে পূজা দেওয়ার সময় ভিড়ের চাপে পদদলিত হয়ে অন্তত ৯ নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেক মানুষ। মঙ্গলবার (৩১ মার্চ) চৈত্রের শেষ মঙ্গলবার উপলক্ষে নালন্দার মা শীতলা মন্দিরে উপচে পড়া ভিড় থেকে এই দুর্ঘটনা ঘটে।
নালন্দার জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) কুন্দন কুমার নিহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, মৃতদের সবাই নারী। নিহতদের মধ্যে ছয়জনকে শনাক্ত করা গেছে এবং বাকি তিনজনকে শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্র জানায়, মঘড়া গ্রামের এই মন্দিরে প্রতি মঙ্গলবারই ভিড় থাকে। তবে চৈত্র মাসের শেষ মঙ্গলবার হওয়ায় এদিন কয়েক হাজার পুণ্যার্থী সমবেত হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বিশৃঙ্খলা ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
মমতা দেবী নামের এক পুণ্যার্থী বলেন, ‘এখানে সবসময়ই ভিড় থাকে। কিন্তু আজকের ঘটনা ঘটেছে অব্যবস্থাপনার কারণে। অ্যাম্বুলেন্স পৌঁছালেও ঘটনাস্থলে প্রশাসনের লোকজনকে দেখা যায়নি।’
দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, অসংখ্য নারী মন্দির প্রাঙ্গণে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। অনেককে সেখানে সিপিআর (CPR) দিয়ে এবং মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী অবিনাশ কুমার জানান, ‘সবকিছু স্বাভাবিকই চলছিল, কিন্তু ভিড় অনেক বেশি ছিল। হঠাৎ কোনো কারণে আতঙ্ক ছড়িয়ে পড়লে মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করে।’
আহতরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মন্দিরে নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও কীভাবে এই বিশৃঙ্খলা তৈরি হলো, তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।

.png)

ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৭ মিনিট আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
২ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
২ ঘণ্টা আগে
জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রা চলাকালে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাতে ব্র্যান্ডেনবুর্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে