স্ট্রিম ডেস্ক

তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন সুপারস্টার থালাপতি বিজয়। শুক্রবার (৮ মে) বাম ও কংগ্রেসের সমর্থনে প্রয়োজনীয় ১১৮টি আসনের কোটা পূরণ করে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানিয়েছেন বিজয়।
গত এক মাসের নির্বাচনী লড়াই এবং চার দিনের চরম অনিশ্চয়তা শেষে বিজয় প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেছেন। শুক্রবার সন্ধ্যায় চেন্নাইয়ে তাঁর বাসভবনের সামনে সমর্থকদের ব্যাপক উল্লাস ও ‘টিভিকে, টিভিকে’ স্লোগানের মধ্যে বিজয় জানিয়েছেন, সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাঁর দল।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় রাজ্যপাল আরভি আরলেকরের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামীকাল শনিবার বেলা ১১টায় মুখ্যমন্ত্রীর শপথ নেবেন বিজয়।
বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে) নির্বাচনে ১০৮টি আসন পেলেও সরকার গঠনের জন্য ১১৮টি আসনের প্রয়োজন ছিল। রাজ্যপাল স্পষ্ট জানিয়েছিলেন, পর্যাপ্ত সমর্থনপত্র ছাড়া তিনি কাউকে সরকার গঠনে আমন্ত্রণ জানাবেন না। এই অচলাবস্থা নিরসনে কংগ্রেসের ৫ জন বিধায়ক বিজয়কে সমর্থন দেন। তবে শর্ত ছিল, টিভিকে কোনো ‘সাম্প্রদায়িক শক্তি’ বা বিজেপির সঙ্গে জোট করতে পারবে না।
কংগ্রেসের পাশাপাশি ভিসিকে, সিপিআইএম এবং সিপিআই—প্রতিটি দল ২ জন করে মোট ৬ জন বিধায়কের সমর্থনপত্র বিজয়ের কাছে হস্তান্তর করেছে। এছাড়া এএমএমকে এবং আইইউএমএল-এর সমর্থনসহ বিজয়ের ঝুলিতে এখন ১২১ আসনের সমর্থন রয়েছে।
মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রেও ইতিমধ্যে সমঝোতা হয়েছে বলে জানা গেছে। দলীয় সূত্রমতে, ভিসিকে এবং বাম দলগুলো একটি করে এবং কংগ্রেস দুটি মন্ত্রিসভার পদ পেতে পারে।
তথ্যসূত্র: এনডিটিভি

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ভারতীয় জাতীয় পার্টি (বিজেপি)। শুক্রবার (৮ মে) কলকাতায় দলটির সংসদ সদস্যদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
১ ঘণ্টা আগে
তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয়তা আরও বেড়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন অবশেষে জোগাড় করতে পেরেছেন অভিনেতা ও রাজনীতিক বিজয় থালাপতির দল তামিলাগা ভেটরি কাজগম (টিভিকে)। এ পরিস্থিতিতে আজ তৃতীয়বারের মতো তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে বৈঠকে বসছেন বিজয়।
৩ ঘণ্টা আগে
কিউবার ওপর একগুচ্ছ নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কিউবার সামরিক বাহিনী পরিচালিত একটি বড় ব্যবসায়িক গোষ্ঠী এবং কিউবান-কানাডিয়ান যৌথ মালিকানাধীন একটি খনি প্রকল্পের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানি নৌবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এরপর ইরানের পশ্চিমাঞ্চলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘লাভ ট্যাপ’ বা ‘মৃদু আঘাত’ হিসেবে অভিহিত করে দাবি করেছেন, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে।
১১ ঘণ্টা আগে