স্ট্রিম ডেস্ক

যুদ্ধবিরতির মধ্যেই প্রথমবারের মতো লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (৬ মে) রাতে চালানো এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক যৌথ বিবৃতিতে জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর এলিট রাদওয়ান বাহিনীর এক কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমেও ওই কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করা হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনী বা হিজবুল্লাহ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।
গত মাসে হওয়া যুদ্ধবিরতি ছিল বৃহত্তর যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার একটি গুরুত্বপূর্ণ অংশ। লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করা ছিল তেহরানের অন্যতম প্রধান দাবি। তবে সাম্প্রতিক এই হামলা সেই যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।
যুদ্ধবিরতির মধ্যেও হামলা–পাল্টা হামলা
যুদ্ধবিরতির পরেও দক্ষিণ লেবাননের কিছু এলাকায় ইসরায়েলি সেনারা অবস্থান ধরে রেখেছে। একই সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এর জবাবে হিজবুল্লাহও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও সশস্ত্র ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
গতকাল বুধবার (৬ মে) ইসরায়েল লিতানি নদীর উত্তরের কয়েকটি গ্রাম খালি করার নির্দেশ দেয়। বিশ্লেষকদের মতে, এটি দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা বাড়ানোর ইঙ্গিত।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলের জেলাইয়া শহরে ইসরায়েলি বিমান হামলায় দুই নারী ও এক বৃদ্ধসহ চারজন নিহত হয়েছেন।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হিজবুল্লাহর ছোড়া ড্রোন ও রকেট হামলায় তাদের দুই সেনা আহত হয়েছে। ইসরায়েলের দাবি, একটি শত্রু ড্রোন সীমান্ত অতিক্রমের আগেই ভূপাতিত করা হয়েছে।
কূটনৈতিক যোগাযোগে অনিশ্চয়তা
লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেছেন, এখনো ইসরায়েলের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের সময় আসেনি। তার ভাষ্য, যুদ্ধবিরতি কার্যকর ও স্থিতিশীল করাই ভবিষ্যৎ আলোচনার প্রধান ভিত্তি হওয়া উচিত।
গত মাসে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূত পর্যায়ের দুই দফা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এসব বৈঠকের বিরোধিতা করে আসছে হিজবুল্লাহ।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও বলেছেন, ইসরায়েলের হামলা বন্ধ ও নিরাপত্তা চুক্তি ছাড়া প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পরিবেশ তৈরি হয়নি।
গত ২ মার্চ ইরানের সমর্থনে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েলও হামলা শুরু হিযবুল্লাহর সাথে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে লেবাননের ২ হাজার ৭০০র বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর ইসরায়েলে শত শত রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। এতে দক্ষিণ লেবাননে ১৭ জন ইসরায়েলি সেনা এবং উত্তর ইসরায়েলে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৩ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৩ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৫ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৫ ঘণ্টা আগে