স্ট্রিম ডেস্ক

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য।
স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) সকালে লন্ডনে ডাউনিং স্ট্রিটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অঙ্গীকার করেন। খবর বিবিসির।
ব্রিটিশ নাগরিকরা উদ্বিগ্ন—যুক্তরাজ্যকে এ যুদ্ধে টেনে নেওয়া হবে উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, আমরা যাব না।
সংবাদ সম্মেলনে হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল পুনরায় চালুর ব্যাপারে স্টারমার বলেন, উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাজ্য ৩৫টি দেশকে একত্রিত করেছে। হরমুজ প্রণালিতে স্বাধীনভাবে নৌ চলাচল পুনরায় চালু, জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত এবং গুরুত্বপূর্ণ পণ্য পরিবহন স্বাভাবিক রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
স্টারমার বলেন, ব্রিটিশ জনগণকে ফের সংকটে নিয়ে গিয়ে বলতে চাই না—সব ঠিকঠাক আছে।
এছাড়া যুদ্ধের প্রভাব ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতি মোকাবিলায় ব্রিটিশ সরকার পাঁচ দফা পরিকল্পনাও ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে জ্বালানি বিল কমানো, জ্বালানি শুল্ক ছাড়ের মেয়াদ বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক চাপ অব্যাহত রাখা।

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
৩৪ মিনিট আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৫ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৫ ঘণ্টা আগে