স্ট্রিম ডেস্ক

অতিবৃষ্টিতে ভারতের সেবক-রংপো রেল প্রকল্পের টানেলের 'স্লোপিং প্রোটেকশন ওয়াল' ধসে পড়েছে।
গতকাল মঙ্গলবার প্রকল্পের রবিঝোরা এলাকার কাছে বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। সেখানে সেবক-রংপো রেল প্রকল্পের ৭ নম্বর টানেলে প্রোটেকশন ওয়াল খুলে পড়ে। তবে ওই ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কলকাতা-ভিত্তিক সংবাদমধ্যম 'এইসময়'।
ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন লিমিটেডের (ইরকন) প্রজেক্ট ম্যানেজার মহেন্দ্র সিংয়ের বরাতে এইসময় জানিয়েছে, টানেল থেকে দূরে ১০ নম্বর জাতীয় সড়কের পাশে ধস ঠেকাতে সিমেন্টের স্লোপিং প্রোটেকশন ওয়াল তৈরি করা হয়। সেটাই খুলে পড়েছে। ইরকনের পক্ষ থেকে নতুন করে সেটি নির্মাণ করা হবে।
বর্ষায় টানেলের কাজ করতে গিয়ে গত কয়েক বছর ধরেই নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে ইরকনকে। কখনো টানেল ভেঙে মৃত্যু, কখনো-বা অকস্মাৎ বন্যায় প্রাণহানির ঘটনা ঘটে। টানেলের কাজ শেষের দিকে। এখন সেতু নির্মাণ এবং টানেলে লাইন পাতার কাজ চলছে।
এরমধ্যে অগস্টে টানা বৃষ্টির ফলে টানেল ধসের ঘটনা ঘটল। তবে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে ইরকনের।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কাজে লাগিয়ে সেখান দিয়ে জাহাজ চলাচলের বিনিময়ে অর্থ আদায়ের দিকে এগোচ্ছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে কোন দেশের জাহাজ কী শর্তে চলাচল করবে, তা এখন তেহরানই নিয়ন্ত্রণ করছে।
২ ঘণ্টা আগে
কাতারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এছাড়া, একজন এখনো নিখোঁজ রয়েছেন।
৯ ঘণ্টা আগে
ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র হলো দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনা। দেশটির জন্য এটি অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ শহর। কিন্তু শহরটির আকাশ প্রতিরক্ষা ভেদ করে কীভাবে ইরানি ক্ষেপণাস্ত্র আঘান হেনেছে তা এখন ইসরায়েলি কর্মকর্তাদের কাছে বিস্ময়।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া’ হবে।
১৫ ঘণ্টা আগে