স্ট্রিম ডেস্ক

নেপালের সিনেমা ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার জিতে ইতিহাস গড়েছে। উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে অবিনাশ বিক্রম শাহের ছবিটি ‘আঁ সার্তে রিগা জুরি প্রাইজ’ জিতেছে।
বন্যহাতির আক্রমণের শিকার এক নেপালি নারীর জীবন, প্রেম এবং নিজের জনগোষ্ঠীর প্রতি দায়িত্ববোধের গল্প নিয়ে এই সিনেমা।
এবার কানের মূল প্রতিযোগিতায় সেরা চলচ্চিত্রের পাম দ’র জিতেছে রোমানিয়ান পরিচালক ক্রিস্টিয়ান মুঙ্গিউয়ের ‘ফিয়র্ড’। এই নিয়ে দুবার এই পুরস্কার পেলেন তিনি।
নরওয়ের সামাজিক ব্যবস্থার মারপ্যাঁচে পড়া একটি রোমানিয়ান ইভানজেলিকাল খ্রিষ্টান পরিবারের গল্প নিয়ে নির্মিত এই ছবি কানের দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

এবার উৎসবের জুরির প্রধান দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র নির্মাতা পার্ক চ্যান-উক রসিকতা করে বলেন, ‘আমি কাউকে পাম দ’র দিতে চাইনি কারণ আমি নিজে কখনো পাইনি। কিন্তু না দিয়ে কোনো উপায় ছিল না।’
উৎসবের দ্বিতীয় মর্যাদাপূর্ণ পুরস্কার ‘গ্র্যান্ড প্রিক্স’ জিতেছে রুশ পরিচালক আন্দ্রে জাভিয়াগিন্তসেভের ‘মিনোটর’। যৌথভাবে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন পোলিশ পরিচালক পাওয়েল পাওলিকোস্কি (‘ফাদারল্যান্ড’ ছবির জন্য) এবং স্প্যানিশ জুটি জাভিয়ের কালভো ও জাভিয়ের অ্যামব্রোসি (‘দ্য ব্ল্যাক বল’ ছবির জন্য)।
রিয়ুসুকে হামাগুচির ‘অল অব এ সাডেন’ ছবির জন্য ফরাসি অভিনেত্রী ভার্জিনি এফিরা এবং জাপানি তারকা তাও ওকামোতো যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।

অন্যদিকে, বেলজিয়ান পরিচালক লুকাস ডোন্টের ‘কাওয়ার্ড’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য ভ্যালেন্তিন ক্যাম্পাগনে এবং নবাগত ইমানুয়েল মাচিয়া যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। ‘এ ম্যান অব হিজ টাইম’-এর জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার জয় করেন ফরাসি নির্মাতা ইমানুয়েল ম্যারে।
এ ছাড়া প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমার ‘ক্যামেরা দ’র’ পুরস্কার জিতেছেন রুয়ান্ডার নারী নির্মাতা মেরি ক্লিমেন্টিন দুসাবেজাম্বো। ১৯৪৬ সাল থেকে ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত এই উৎসব বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় ও প্রভাবশালী আসর।
১. পাম দ’র (সেরা চলচ্চিত্র): ক্রিস্টিয়ান মুঙ্গিউয়ের ‘ফিয়র্ড’
২. গ্র্যান্ড প্রিক্স (দ্বিতীয় সেরা চলচ্চিত্র): আন্দ্রে জাভিয়াগিন্তসেভের ‘মিনোটর’।
৩. জুরি প্রাইজ (সেরা জুরি পুরস্কার): ভালেস্কা গ্রিসেবাখের ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’।
৪. সেরা পরিচালক (যৌথভাবে): জাভিয়ের কালভো ও জাভিয়ের অ্যামব্রোসি এবং পাওয়েল পাওলিকোস্কি।
৫. সেরা অভিনেত্রী (যৌথভাবে): ভার্জিনি এফিরা এবং তাও ওকামোতো।
৬. সেরা অভিনেতা (যৌথভাবে): ভ্যালেন্তিন ক্যাম্পাগনে এবং ইমানুয়েল মাচিয়া।
৭. সেরা চিত্রনাট্য: ইমানুয়েল ম্যারের ‘এ ম্যান অব হিজ টাইম’।
৮. ক্যামেরা দ’র (সেরা প্রথম চলচ্চিত্র): মেরি ক্লিমেন্টিন দুসাবেজাম্বোর ‘বেন ইমানা’।
৯. শর্ট ফিল্ম পাম দ’র (সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র): ফেদেরিকো লুইসের ‘ফর দ্য অপোনেন্টস’।
১০. সম্মানসূচক পাম দ’র (আজীবন সম্মাননা): পরিচালক পিটার জ্যাকসন, গায়িকা ও অভিনেত্রী বারব্রা স্ট্রিস্যান্ড এবং অভিনেতা জন ট্রাভোল্টা।
১১. আঁ সার্তে রিগা পুরস্কার (সেরা চলচ্চিত্র): স্যান্ড্রা ওলনারের ‘এভরিটাইম’।
১২. আঁ সার্তে রিগা জুরি পুরস্কার: অবিনাশ বিক্রম শাহের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’।
১৩. আঁ সার্তে রিগা সেরা অভিনেত্রী (যৌথভাবে): ড্যানিয়েলা মারিন নাভারো, মারিনা ডি তাভিরা এবং মারিয়াঞ্জেল ভিলেগাস।
১৪. আঁ সার্তে রিগা সেরা অভিনেতা: ব্র্যাডলি ফিওমোনা ডেম্বাসেট।
১৫. ডিরেক্টর্স ফোর্টনাইট পিপলস চয়েস অ্যাওয়ার্ড: ক্লিও বার্নার্ডের ‘আই সি বিল্ডিংস ফল লাইক লাইটনিং’।
তথ্যসূত্র: ভ্যারাইটি

.png)

ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৬ মিনিট আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
২ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
২ ঘণ্টা আগে
জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রা চলাকালে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাতে ব্র্যান্ডেনবুর্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে