জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশের জয়রথ থামালো জাপান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৪০
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে জাপান। সংগৃহীত ছবি
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে জাপান। সংগৃহীত ছবি

জুনিয়র এশিয়া কাপ হকির কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী দল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে এই পরাজয়ে লাল-সবুজের প্রতিনিধিদের শিরোপার স্বপ্ন ভেঙে গেল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে জাপান। তবে বাংলাদেশের শক্ত রক্ষণে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথম কোয়ার্টার। দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার আরও বাড়ায় জাপান। ম্যাচের ২৫ মিনিটে পেনাল্টি স্ট্রোক পায় জাপান। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন হিরাই। বিরতির আগে ডাবল পেনাল্টি কর্নার পেলেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় পিছিয়ে থেকেই মাঠ ছাড়ে বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণে উঠলেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। শেষ কোয়ার্টারের ৪৭ মিনিটে সুজুকির শটে ব্যবধান দ্বিগুণ করে জাপান। এরপর দুই দলের কেউই গোলের দেখা না পাওয়ায় ২-০ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে জাপান।

টুর্নামেন্টের চ্যালেঞ্জার পুলে অপরাজিত থেকেই নকআউট পর্বে যায় বাংলাদেশ। আগামী ১২ সেপ্টেম্বর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মধ্যকার লড়াইয়ের বিজয়ীর মুখোমুখি হবে সারিকা-রিমনরা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত