ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু, নিখোঁজ ৮৭

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ফিলিপাইনের পালাওয়ান উপকূলে যাত্রীবাহী ফেরিতে আগুন জ্বলছে। ছবি: সংগৃহীত
ফিলিপাইনের পালাওয়ান উপকূলে যাত্রীবাহী ফেরিতে আগুন জ্বলছে। ছবি: সংগৃহীত

পশ্চিম ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড। খবর সিএনএনের।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে পালাওয়ান উপকূলে ‘এমভি জুন অ্যাস্টার’ নামের ফেরিতে এ দুর্ঘটনা ঘটে। কোস্ট গার্ড জানিয়েছে, আগুন লাগার পর ফেরিটি থেকে ৪২ জনকে উদ্ধার করা হয়েছে। তদের ৩৮ জন যাত্রী এবং চারজন ক্রু রয়েছে।

কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোয়েমি কায়াবিয়াব জানান, ফেরিটি ম্যানিলার বাসেকো থেকে ছেড়ে কোরনের দিকে যাচ্ছিল। আরোহী তালিকায় ১১৭ যাত্রী ও ১৭ ক্রুর নাম রয়েছে। এই সংখ্যা বিবেচনায় এখনো ৮৭ জন নিখোঁজ।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। উদ্ধার অভিযান চলছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।

পালাওয়ান দ্বীপের কাছে সাগরে ‘এমভি জুন অ্যাস্টার’ নামের ফেরিটিতে আগুন লাগে। ছবি: সংগৃহীত
পালাওয়ান দ্বীপের কাছে সাগরে ‘এমভি জুন অ্যাস্টার’ নামের ফেরিটিতে আগুন লাগে। ছবি: সংগৃহীত

কোস্ট গার্ড প্রকাশিত ভিডিওতে ফেরিটির কিছু অংশ আগুনে জ্বলতে দেখা গেছে। উদ্ধারকারীদের মরদেহ বডি ব্যাগে রাখতেও দেখা যায়।

ছোট-বড় অনেক দ্বীপ নিয়ে গঠিত ফিলিপাইনে চলাচলের অন্যতম মাধ্যম জলপথ। এ কারণে প্রায়শ সেখানে নৌ-দুর্ঘটনার খবর পাওয়া যায়। এর আগে ২০২৩ সালে দেশটির দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ‘এমভি লেডি মেরি জয় ৩’ নামে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে ৩১ জন নিহত হয়েছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত