স্ট্রিম ডেস্ক

ক্ষমতায় বসেই শিক্ষাপ্রতিষ্ঠান, উপাসনালয় ও বাসস্ট্যান্ডের কাছের মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছিলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। কয়েক দিনের মাথায় এবার মদ বিক্রিতে কড়াকড়ির নির্দেশ দিয়েছেন। নির্ধারিত বয়স ২১ বছরের নিচে মদ বিক্রি ঠেকাতে নজরদারি চালাতেও বলেছেন। খবর এনডিটিভির।
রাজ্য সরকার পরিচালিত তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন (টিএএসএমএসি) সব আউটলেটের কর্মীদের নির্দেশ দিয়েছে, মদের ক্রেতাদের বয়স কঠোরভাবে যাচাই করতে হবে। বৈধ বয়সের নিচে কারও কাছে মদ বিক্রি করা যাবে না। ক্রেতার বয়স নিয়ে সন্দেহ হলে যাচাই করা হবে আধার কার্ডসহ পরিচয়পত্র।
টিএএসএমএসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সরকার মদের দোকান খোলা রাখার সময় কমানোর বিষয়টিও বিবেচনা করছে। বর্তমানে টিএএসএমএসির আউটলেটগুলো দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। রাত ৮টায় বন্ধের একটি প্রস্তাব বিবেচনার কথাও জানান।
তামিলনাড়ু সরকারের রাজস্ব আয়ের অন্যতম উৎস মদ বিক্রি। ২০২৫ সালে টিএএসএমএসি থেকে রাজস্ব এসেছে ৪৮ হাজার ৩৪৪ কোটি রুপি।
তবে বিজয় এই আয়ের বিষয়ে ভাবছেন বলে মনে হচ্ছে না। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার দিনই তাঁর সরকার দুই সপ্তাহের মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে থাকা ২৭৬টি, শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে ১৮৬টি এবং বাসস্ট্যান্ডের কাছে থাকা ২৫৫টি মদের দোকান বন্ধের ঘোষণা দেয়। বর্তমানে রাজ্যে টিএএসএমএসির ৪ হাজার ৭৬৫টি দোকান রয়েছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে তা কমে দাঁড়াবে ৪ হাজার ৪৮টিতে।
তামিলনাড়ু সরকারের ভাষ্য, ‘জনকল্যাণের’কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজয় থালাপতির দল তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) নির্বাচনী ইশতেহারেও তামিলনাড়ুকে ‘মাদকমুক্ত’ করার প্রতিশ্রুতি ছিল।
গত ১০ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই অবস্থানকে বিজয়ের প্রথম বড় প্রশাসনিক সিদ্ধান্তগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
তামিলনাড়ুর ২৩৪ সদস্যের বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোটের সমর্থনে সরকার গঠন করেছে টিভিকে। পরে আস্থা ভোটে ১৪৪ বিধায়কের সমর্থন পান বিজয়। কংগ্রেস, সিপিআই, সিপিআই(এম), আইইউএমএল, ভিসিকে, এএমএমকের পাশাপাশি এআইডিএমকের একটি অংশও তাঁকে সমর্থন দেয়।

মালয়েশিয়ায় রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও ভুল তথ্য ছড়ানোর ঘটনায় উদ্বেগ জানিয়েছে আরাকান রোহিঙ্গা ইউনিয়ন (এআরইউ)।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন ক্ষেপণাস্ত্রের (হিমার্স) মহড়া চালিয়েছে তাইওয়ান। কৌশলগত জলসীমায় চীনের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় দেশটির দিকে প্রথমবার বুধবার (১০ জুন) এই মহড়া চালানো হয়।
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে দেশটির সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
২০ ঘণ্টা আগে
আফগানিস্তানের তিনটি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা এপির।
২০ ঘণ্টা আগে