স্ট্রিম ডেস্ক

ইসরায়েলের হামলায় দক্ষিণ লেবাননে শুক্রবার অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএর তথ্যের ভিত্তিতে সিএনএন এই হিসাব দিয়েছে।
এনএনএ জানিয়েছে, নিহতদের মধ্যে সিডনের একজন পৌর কাউন্সিল সদস্য, নাবাতিয়েহতে বাবার সঙ্গে মোটরসাইকেলে থাকা দুই সিরীয় শিশু এবং কাছাকাছি জেবদিন এলাকার একজন প্যারামেডিক (জরুরি স্বাস্থ্যকর্মী) রয়েছেন। এর মধ্যে জেবদিনে ‘অবরুদ্ধ’ একটি পরিবারকে রুটি দিতে যাওয়া অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালানো হয়।
ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘উদ্ধার অভিযানের সময় প্যারামেডিকদের লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের বর্বর লঙ্ঘন।’
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ৫৫৮ জন নিহত এবং ১০ হাজার ৮৭০ জন আহত হয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বুধবার ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে লড়াই তীব্র হয়েছে।
হিজবুল্লাহ জানিয়েছে, তারা শুক্রবার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ২০টিরও বেশি হামলা চালিয়েছে, যার বেশিরভাগই ঐতিহাসিক বোফোর্ট দুর্গের আশেপাশে সংঘটিত হয়েছে। এক সপ্তাহ আগে ইসরায়েল ওই দুর্গটি দখলে নেয়।
আর ইসরায়েল লিটানি নদীর উত্তরে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও সম্প্রসারিত করেছে। দক্ষিণ লেবাননের কয়েক ডজন গ্রাম দখলেও রেখেছে।
এই যুদ্ধ নিয়ে সম্প্রতি সিএনএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে লেবাননের প্রেসিডেন্ট জোসেফাউন বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হিজবুল্লাহ একটি ‘ব্যর্থ যুদ্ধ’ লড়ছেন, যা কখনই তাদের ‘কাঙ্ক্ষিত ফলাফলের’ দিকে নিয়ে যাবে না।

.png)

ইউক্রেনের ওদেসা বন্দরে একটি বাণিজ্যিক জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। এই হামলায় ৯ ক্রু সদস্য এবং ১ মেরিটাইম পাইলটসহ মোট ১০ জন নিহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউক্রেনের নৌবাহিনী এই তথ্য জানিয়েছে।
৮ ঘণ্টা আগে
সৌদি আরবের ওপর নৌ-অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সোমবার (২০ জুলাই) হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বিবৃতিতে এই ঘোষণা দেন।
৯ ঘণ্টা আগে
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ মিছিলে পুলিশি লাঠিচার্জের ঘটনার তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতের ইতিহাসের সবচেয়ে ‘যুব-বিরোধী’ প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেছেন তিনি।
১০ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন অ্যান্ডি বার্নহাম। সোমবার (২০ জুলাই) রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে বাকিংহাম প্যালেসে গিয়ে নতুন সরকার গঠনের দায়িত্ব নেন তিনি।
১২ ঘণ্টা আগে