গাজায় আবারও সাংবাদিক হত্যা ইসরায়েলের, ৩ বছরে ২৬২

তথ্যসূত্র:
তথ্যসূত্র:
আল-জাজিরা

হামলায় বিধ্বস্ত সাংবাদিক মোহাম্মদ উইশাহের গাড়ি। ছবি: আল-জাজিরা

গাজায় ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় আল জাজিরা মুবাশারের সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত হয়েছেন। বুধবার গাজা শহরের প্রধান সড়কে তাঁর গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ২৬২ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।

গাজার সরকারি মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়, ‘ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর এই ধারাবাহিক হত্যাকাণ্ড ও গুপ্তহত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুপরিকল্পিত।’

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় প্রায় ছয় মাস ধরে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। মিডিয়া অফিসের দাবি, এই যুদ্ধবিরতি চলাকালেই ইসরায়েলি বাহিনী প্রায় ২ হাজার বার চুক্তি লঙ্ঘন করেছে।

গাজার মিডিয়া অফিস এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সকেও দায়ী করেছে। বিবৃতিতে বলা হয়, ‘এই গণহত্যার অপরাধে আমরা ইসরায়েলি আগ্রাসনের পাশাপাশি মার্কিন প্রশাসন এবং তাদের সহযোগী দেশগুলোকেও পুরোপুরি দায়ী করি।’

হামলার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম গাজার প্রধান সড়কে চলমান গাড়িতে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে উইশাহকে হত্যা করা হয়। এই ঘটনার মাত্র একদিন আগেই একই এলাকায় এক পরিবারের তিন সদস্য নিহত হয়েছিলেন।

জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা বারবার বেসামরিক নাগরিক ও সাংবাদিকদের সুরক্ষার আহ্বান জানালেও ইসরায়েলের আগ্রাসন থামছে না।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত