এই চুক্তিতে উভয় দেশের মধ্যে এক হাজার করে যুদ্ধবন্দী বিনিময়ের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে
স্ট্রিম ডেস্ক

তিন দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে রাশিয়া-ইউক্রেনে। শুক্রবার নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতি শনিবার থেকে সোমবার পর্যন্ত চলবে।
ট্রাম্প ওই পোস্টে বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে তিন দিনের (৯, ১০ এবং ১১ মে) জন্য একটি যুদ্ধবিরতি কার্যকর হবে।’
এর পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে নিশ্চিত করেন, চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধে মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবে এই তিন দিনের সাময়িক যুদ্ধবিরতির ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানান, মার্কিন প্রশাসনের সঙ্গে টেলিফোন আলাপের মাধ্যমে এই বিষয়ে একটি সমঝোতা হয়েছে।
তিনি আরও জানান, সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপের পরিপ্রেক্ষিতে এই চুক্তি হয়েছে।
রাশিয়া এর আগে শনিবার ‘৯ মে-এর বিজয় দিবস’ উপলক্ষে দুই দিনের একপাক্ষিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। ইউক্রেন আগে জানিয়েছিল, তারাও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, কিন্তু মস্কো তা উপেক্ষা করেছে।
ট্রাম্প আরও বলেন, রাশিয়ায় এই উদযাপন বিজয় দিবসের জন্য, কিন্তু একইভাবে ইউক্রেনের জন্যও এটি গুরুত্বপূর্ণ। কারণ, তারাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বড় অংশ ছিল। এই যুদ্ধবিরতির আওতায় সব ধরনের সামরিক কর্মকাণ্ড স্থগিত থাকবে এবং উভয় দেশ থেকে এক হাজার জন করে যুদ্ধবন্দী বিনিময় করবে। জেলেনস্কিও বন্দী বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমরা প্রতিদিন (শান্তির) আরও কাছাকাছি পৌঁছে যাচ্ছি। আশা করছি, এটি একটি দীর্ঘস্থায়ী, প্রাণঘাতী এবং কঠিন যুদ্ধের সমাপ্তির সূচনা।’

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
২ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৬ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৭ ঘণ্টা আগে