এখনো আইসিইউতে মেঘমল্লার, শারীরিক অবস্থার উন্নতি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ০৭
মেঘমল্লার বসু। স্ট্রিম ছবি
মেঘমল্লার বসু। স্ট্রিম ছবি

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাঈন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মেঘমল্লার এখনো আইসিইউতে আছেন। তার শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় অজ্ঞান অবস্থায় কফ জমে গেছে। তাই তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তবে অবস্থা আগের চেয়ে ভালো।’

তিনি আরো বলেন, ‘পাকস্থলি ওয়াশ করার পরে মেঘমল্লারকে ওয়ার্ডে রাখা হয়েছিল। পরে শারীরিক জটিলতার কারণে মঙ্গলবার বিকেলে তাকে আইসিইউতে নেওয়া হয়। বৃহস্পতিবার তার জ্ঞান ফিরতে পারে বলে চিকিৎসকরা আশা করছেন।’

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। সেই রাতেই চিকিৎসকরা বিষক্রিয়ার আশঙ্কায় তার পাকস্থলি ওয়াশ করেন।

এর আগেও মেঘমল্লার ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সেবারও তার পাকস্থলি ওয়াশ করা এবং আইসিইউতে নেওয়া হয়েছিল।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত