স্ট্রিম ডেস্ক

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় ধরনের চমক দেখাচ্ছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। প্রথমবার নির্বাচনী লড়াইয়ে নেমেই তাঁর দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে) জয়ের সুবাস পাচ্ছে।
সোমবার (৪ মে) সকাল থেকে শুরু হওয়া ভোট গণনার সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৩৪ আসনের মধ্যে ৮৪টিতে জয় পেয়েছে বিজয়ের দল। আরও ২৩ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী ডিএমকে ৫৪ আসনে জয় এবং ২০টিতে এগিয়ে। রাজ্যে সরকার গঠনে প্রয়োজন ১১৮ আসন।
ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) তথ্য অনুযায়ী, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত এই নির্বাচনে বিজয়ের দল উত্তর, মধ্য এবং দক্ষিণ তামিলনাড়ুর প্রায় সব জেলায় শক্তিশালী অবস্থানে আছে। বিশেষ করে চেন্নাই, চেঙ্গলপাট্টু, মাদুরাই, তিরুচিরাপল্লী এবং তিরুনেলভেলি’র মতো এলাকায় টিভিকে প্রার্থীরা দাপট দেখাচ্ছেন।
বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুর রাজনীতিতে বিনোদন জগতের তারকাদের আধিপত্য নতুন কিছু নয়। এর আগে এমজি রামচন্দ্রন (এমজিআর), জয়ললিতা কিংবা শিবাজি গণেশনের মতো তারকারা রাজনীতির ময়দান কাঁপিয়েছেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই পথেই হাঁটছেন বিজয়।
চূড়ান্ত ফলাফল জানতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন— ৫ দশকেরও বেশি সময় ধরে চলা ডিএমকে ও এআইএডিএমকের আধিপত্য শেষ করে নতুন রাজনৈতিক যুগে প্রবেশ করতে যাচ্ছে তামিলনাড়ু।

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
২ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৭ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৭ ঘণ্টা আগে