স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালি বন্ধের ভয় দেখিয়ে যুক্তরাষ্ট্রকে ‘ব্লাকমেইল’ করার সুযোগ ইরান পাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১৮ এপ্রিল) হোয়াইট হাউজের ওভাল দপ্তরে নির্বাহী আদেশ সই অনুষ্ঠানে একথা জানান তিনি। খবর আলজাজিরার।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে বর্তমানে ‘খুব ভালো আলোচনা’ চলছে। ইরানের নেতাদের আচরণ নিয়ে তিনি বলেন, ইরান গত ৪৭ বছর ধরে যেমনটা করে আসছে, এখনো তারা কিছুটা চালাকি করছে।
হরমুজ প্রণালি বন্ধের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, তাদের এমন কর্মকাণ্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ‘ব্লাকমেইল’ করতে দেওয়া হবে না। এ বিষয়ে ওয়াশিংটন অত্যন্ত কঠোর।
ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ যুক্তরাষ্ট্র অব্যাহত রাখায় হরমুজ প্রণালি পুনরায় বন্ধের ঘোষণা দেয় ইরান। ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড ‘খাতাম আল-আম্বিয়া’ এক বিবৃতিতে মার্কিন অবরোধকে ‘জলদস্যুতা’ আখ্যা দেন। বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরে গেছে। এখন থেকে এই কৌশলগত নৌপথটি সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে থাকবে।
এর আগে গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিনই হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করেছিল ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্স হ্যান্ডেলে এই ঘোষণা দেন। এতে ৪৮ দিনের অচলাবস্থা শেষে প্রথমবারের মতো পূর্ণমাত্রায় সচল হয় বিশ্বের ২০ শতাংশ জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি।

যুক্তরাষ্ট্র নতুন হামলা চালানোর পর কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এ তথ্য জানায়। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও ভুল তথ্য ছড়ানোর ঘটনায় উদ্বেগ জানিয়েছে আরাকান রোহিঙ্গা ইউনিয়ন (এআরইউ)।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন ক্ষেপণাস্ত্রের (হিমার্স) মহড়া চালিয়েছে তাইওয়ান। কৌশলগত জলসীমায় চীনের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় দেশটির দিকে প্রথমবার বুধবার (১০ জুন) এই মহড়া চালানো হয়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে দেশটির সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
১ দিন আগে