স্ট্রিম ডেস্ক

পাকিস্তানের সীমান্তবর্তী এলাকার বাড়িঘর উচ্ছেদের নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে সীমান্তের বিভিন্ন অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। খবর আল জাজিরার।
বুধবার (২৭ মে) দেওয়া এক ঘোষণায় অমিত শাহ বলেন, অবৈধ ভবনগুলো গুঁড়িয়ে দেওয়া হবে।
এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫ কিলোমিটার (নয় মাইল) এলাকার মধ্যে থাকা এসব ভবন ভেঙে ফেলা হবে।
দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই এ নির্দেশনা এলো। গত বছর কাশ্মীরে প্রাণঘাতী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। তখন থেকেই দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছে। পরে চার দিনের যুদ্ধে ৭০ জনের বেশি মানুষ নিহত হন। কয়েক দশকের মধ্যে এটিই ছিল দুইদেশের সবচেয়ে ভয়াবহ সংঘাত।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অমিত শাহ আন্তর্জাতিক সীমান্তের ১৫ কিলোমিটার এলাকার মধ্যে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদে জোর দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এমন সব অননুমোদিত স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, অমিত শাহ কর্মকর্তাদের অনুপ্রবেশ, মাদক পাচার, দখলদারত্ব, সন্ত্রাসে অর্থায়ন এবং অন্যান্য সীমান্তপারের অপরাধ কার্যকরভাবে মোকাবিলায় তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
নয়াদিল্লির অভিযোগ, ইসলামাবাদ ভারতজুড়ে মাদক ও অস্ত্র পাচারে সহায়তা করছে।
জাতীয় নিরাপত্তা, অনিয়মিত অভিবাসন এবং আন্তঃসীমান্ত অপরাধের বিষয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত অমিত শাহ। পাকিস্তান সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে অবস্থানকালে এই নির্দেশনা দেন তিনি।
কাশ্মীরের বিতর্কিত সীমান্তসহ পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্তের দৈর্ঘ্য ৩ হাজার ৩০০ কিলোমিটার (২ হাজার ৫০ মাইল)।
ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে প্রক্সি বাহিনীকে সমর্থনের অভিযোগ করে আসছে। তবে, উভয় পক্ষই এ অভিযোগ অস্বীকার করে।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
২ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
২ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৪ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৪ ঘণ্টা আগে