স্ট্রিম ডেস্ক

আফগানিস্তান ও পাকিস্তান কাতারের দোহায় অনুষ্ঠিত আলোচনার পর তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এই আলোচনায় দুই দেশ তাদের বিতর্কিত সীমান্তে সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের অবসানে একমত হয়।
রবিবার সকালে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যৌথ কাঠামো গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতি টিকিয়ে রাখা ও এর কার্যকারিতা যাচাই করতে শিগগিরই পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে শনিবার দুই দেশ দোহায় শান্তি আলোচনায় বসে। গত এক সপ্তাহের সংঘর্ষে বহু মানুষ নিহত ও শতাধিক আহত হয়। ২০২১ সালে তালেবান কাবুল দখলের পর থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ সহিংসতা।
আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী আজ দোহায় পাকিস্তানের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।’ তিনি জানান, আফগানিস্তানের প্রতিনিধি দলটি প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে আলোচনায় অংশ নেয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। বৈঠকে সীমান্ত অতিক্রম করে সন্ত্রাসী হামলা বন্ধ ও সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
দুই দেশের মধ্যে ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ বিতর্কিত সীমান্তে সংঘর্ষের সূত্রপাত হয় যখন ইসলামাবাদ অভিযোগ করে, আফগানিস্তান থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালাচ্ছে। এসব হামলার পর পাকিস্তান সীমান্ত এলাকায় বিমান হামলা চালায়।
তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা কোনো সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দেয়নি। বরং তারা অভিযোগ করে, পাকিস্তানই মিথ্যা তথ্য প্রচার করছে এবং ইসলামিক স্টেট (আইএসআইএল)-এর যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে, যারা আফগানিস্তানের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে।
অন্যদিকে ইসলামাবাদ দাবি করেছে, আফগানিস্তান বহু বছর ধরে পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তান সরকারের পতন ঘটিয়ে কট্টর ইসলামি শাসন কায়েমের চেষ্টা করতে চায়।
শুক্রবার সীমান্তের কাছে এক আত্মঘাতী হামলায় ৭জন পাকিস্তানি সেনা নিহত ও ১৩ জন আহত হন।
শনিবার এক সমাবর্তন অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেন, ‘আফগান সরকারকে অবশ্যই তাদের মদদপুষ্ট গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে, যারা আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানের ভেতরে নৃশংস হামলা চালাচ্ছে।’
এ চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনের আশাবাদ দেখা দিয়েছে। যদিও স্থায়ী শান্তি নিশ্চিত করতে আরও রাজনৈতিক সদিচ্ছা ও আস্থার প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
২ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৭ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৭ ঘণ্টা আগে