স্ট্রিম ডেস্ক

উদ্ভাবন কীভাবে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি চালনা করে, তা ব্যাখ্যা করে এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন অর্থনীতিবিদ। তাঁরা হলেন—জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
আজ সোমবার (১৩ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বিজয়ীদের নাম ঘোষণা করে। পুরস্কারের অর্ধেক দেওয়া হয়েছে অধ্যাপক মোকিরকে ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত শনাক্ত করার জন্য’। বাকি অর্ধেক যৌথভাবে অধ্যাপক আগিয়োঁ এবং অধ্যাপক হাউইট দেওয়া হয়েছে ‘সৃজনশীল বিনাশ’ প্রক্রিয়ার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্বের জন্য।
অ্যাকাডেমির বিবৃতিতে বলা হয়, মানব ইতিহাসের বেশির ভাগ সময়জুড়ে অর্থনৈতিক স্থবিরতাই ছিল স্বাভাবিক চিত্র। কিন্তু গত দুই শতাব্দীতে বিশ্ব টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেছে, যা কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিয়েছে এবং সমৃদ্ধির ভিত্তি স্থাপন করেছে। এই তিন অর্থনীতিবিদ ব্যাখ্যা করেছেন কীভাবে উদ্ভাবন অগ্রগতির প্রেরণা জোগায়।
অধ্যাপক জোয়েল মোকির ঐতিহাসিক তথ্য-উপাত্ত ব্যবহার করে দেখিয়েছেন, টেকসই প্রবৃদ্ধির জন্য শুধু কোনো কিছু কাজ করে—এটা জানাই যথেষ্ট নয়, বরং সেটি কেন কাজ করে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকাও জরুরি। তিনি নতুন ধারণা গ্রহণ এবং পরিবর্তনের সুযোগ দেওয়ার মতো সামাজিক পরিবেশের গুরুত্বের ওপরও জোর দিয়েছেন।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৪ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৪ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৬ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৬ ঘণ্টা আগে