তথ্যসূত্র:

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, অবিলম্বে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে পূর্ণ ‘নৌ-অবরোধ’ শুরু করবে মার্কিন বাহিনী।
রোববার (১২ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প বলেন, ‘সব জাহাজ যাতে অবাধে চলাচল করতে পারে সেই ব্যবস্থা করতে চেয়েছিলাম। কিন্তু ইরান তা হতে দেয়নি।’
ইরানি কর্তৃপক্ষকে ‘টোল’ দেওয়া জাহাজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে ট্রাম্প বলেন, ‘আমি আমাদের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি আন্তর্জাতিক জলসীমায় ইরানকে টোল পরিশোধ করা প্রতিটি জাহাজ খুঁজে বের করতে এবং আটকে দিতে। যারা অবৈধ অর্থ প্রদান করবে, নিরাপদ যাতায়াতের কোনো সুযোগ পাবে না।’
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার কারণ হিসেবে ট্রাম্প দাবি করেন, ইরান তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে অনিচ্ছুক। তিনি লেখেন, ‘ইরানের মতো অস্থির ও অনিশ্চিত দেশের হাতে পারমাণবিক শক্তি থাকার আশঙ্কার কাছে সব চুক্তিই মূল্যহীন।’ ট্রাম্প ঘোষণা করেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।
মার্কিন প্রেসিডেন্ট তাঁর পোস্টে আরও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ‘লকড অ্যান্ড লোডেড’ বা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। তাঁর সামরিক বাহিনী উপযুক্ত সময়ে ইরানকে ‘শেষ করতে’ দ্বিধা করবে না।

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
৪২ মিনিট আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৫ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৫ ঘণ্টা আগে