তথ্যসূত্র:

সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালি পুনরায় খোলার পরিকল্পনা অবাস্তব ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দক্ষিণ কোরিয়া সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাখোঁ এই মন্তব্য করেন। তিনি বলেন, জোরপূর্বক হরমুজ প্রণালি খোলার চেষ্টা করলে তা যুদ্ধকে দীর্ঘায়িত করবে এবং বড় ধরনের ঝুঁকি তৈরি করবে।
মাখোঁ বলেন, ‘অনেকে সামরিক অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালি মুক্ত করার ধারণা সমর্থন করছেন। কিন্তু আমরা (ফ্রান্স) কখনোই এই পরিকল্পনা সমর্থন করিনি কারণ এটি অবাস্তব। এমন প্রক্রিয়ায় হরমুজ প্রণালি খুলতে গেলে অনন্তকাল সময় লেগে যাবে এবং এই পথে যাতায়াতকারী সবাইকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝুঁকির মুখে ফেলে দেবে।’
ন্যাটো মিত্রদের প্রতি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাবে মাখোঁ বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেদের সিদ্ধান্তে এই অভিযান শুরু করেছে। তারা সহায়তা না পাওয়ার জন্য আক্ষেপ করতে পারে, কিন্তু এটি আমাদের অভিযান নয়। আমরা যত দ্রুত সম্ভব শান্তি চাই।’
ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ না করে মাখোঁ আরও বলেন, ‘আমরা এখানে যুদ্ধ এবং শান্তি নিয়ে কথা বলছি। আমাদের দায়িত্বশীল হওয়া উচিত। এক দিন এক কথা আর পরের দিন তার উল্টো কথা বলা বন্ধ করতে হবে।’
এছাড়া তাঁর স্ত্রী ব্রিজিতকে নিয়ে ট্রাম্পের করা বিদ্রুপাত্মক মন্তব্যকে ‘অশোভন’ বলেও অভিহিত করেন এই ফরাসি নেতা।

.png)

যুক্তরাষ্ট্রের প্রতি ইতিবাচক মনোভাব কমে যাওয়ায় বাংলাদেশের জনমত চীনের পক্ষে স্পষ্টভাবে ঝুঁকেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির ২০২৪ ও ২০২৬ সালের বৈশ্বিক জনমত জরিপের তুলনামূলক বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
২ ঘণ্টা আগে
পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
৮ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
১২ ঘণ্টা আগে