স্ট্রিম ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে স্লেজ-হ্যামার দিয়ে যিশুর মূর্তি ভাঙচুরের ঘটনায় দুই ইসরায়েলি সেনাকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের যুদ্ধক্ষেত্রের দায়িত্ব থেকেও সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর দ্য নিউ ইয়র্ক টাইমস
মঙ্গলবার (২১ এপ্রিল) বাহিনীটি এক বিবৃতিতে জানায়, এক সেনা অন্যসেনার মূর্তির মাথায় স্লেজ-হ্যামার দিয়ে আঘাত করার ছবি তুলেছিলেন। সেই ছবি প্রকাশ্যে আসার পরই ব্যবস্থা নেওয়া হয়।
ঘটনাস্থলে উপস্থিত থেকেও যারা বাধা দেননি, এমন আরও কয়েকজন সেনাকে তলব করা হয়েছে। তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে বিবৃতিতে বলা হয়।
গত সোমবার যিশুর মূর্তি ভাঙচুরের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর পরই দ্রুত ব্যবস্থা নেয় ইসরায়েলি সামরিক বাহিনী। বিশ্লেষকেরা বলছেন, এটি মূলত দেশের ভাবমূর্তি রক্ষার প্রচেষ্টা।
ইসরায়েল সীমান্তের নিকটবর্তী লেবাননের ডেবল নামের একটি খ্রিস্টান অধ্যুষিত গ্রামে গত রোববার এ ঘটনাটি ঘটে। সম্প্রতি হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির আগে এলাকাটি বাফার জোন হিসেবে দখল করে ইসরায়েলি বাহিনী।
বিশেষজ্ঞদের মতে, এই ভাঙচুরের ঘটনায় অজ্ঞতার পাশাপাশি কিছু ইসরায়েলি ইহুদির মধ্যে খ্রিস্টানদের প্রতি বিরূপ মনোভাবের প্রতিফলন রয়েছে।
ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার দুঃখ প্রকাশ করেন। দেশটির সামরিক বাহিনীও একে ‘নৈতিক ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেছে।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৩ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৩ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৫ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৫ ঘণ্টা আগে