স্ট্রিম ডেস্ক

জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় সম্পর্কে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, আমাকে নিয়ে কিছু সমালোচনা হচ্ছে। কেউ কেউ বলছে- আমি মুখ্যমন্ত্রী বিজয়ের প্রতি ঈর্ষান্বিত। আমি আমাদের মুখ্যমন্ত্রী বিজয়ের প্রতি ঈর্ষান্বিত নই।
রোববার (১৭ মে) সংবাদ সম্মেলনে রজনীকান্ত বলেন, আমি যখন রাজনীতিতে নেই, তখন কেন আমি ঈর্ষান্বিত হব? বয়সের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, আমি বিজয়ের চেয়ে ২৫ বছরের বড়। আমাদের মধ্যে প্রজন্মগত ব্যবধান রয়েছে।
রজনীকান্ত জানান, বিজয়ের প্রতি আমার ঈর্ষান্বিত হওয়ার কোনো কারণ নেই। আমি তাকেঁ নিয়ে খুশি। বিজয়কে ঘিরে অনেক প্রত্যাশা রয়েছে। আমি তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
নির্বাচনের ফল ঘোষণার পর তামিলনাড়ুর সদ্যবিদায়ী মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের সঙ্গে সাক্ষাৎ নিয়ে সমালোচনার জবাব দেন রজনীকান্ত। তিনি বলেন, নির্বাচনের ফলাফলের পর আমি এমকে স্টালিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আর সেটাই সমালোচনার বিষয় হয়ে দাঁড়ায়। আমাদের বন্ধুত্ব রাজনীতির ঊর্ধ্বে।
কুলাথুরে স্টালিনের পরাজয় নিয়ে তিনি বলেন, স্টালিন কুলাথুরে হেরে যাওয়ায় আমি দুঃখ পেয়েছিলাম। তাঁকে ঘিরে সমালোচনারও কড়া প্রতিক্রিয়া জানান রজনীকান্ত। তিনি বলেন, রজনীকান্ত এমন সস্তা মানুষ নন যে অপ্রয়োজনীয়ভাবে অন্য কিছু নিয়ে কথা বলবে। আমি ২০২১ সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে জিতে যেতাম।

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৭ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৮ ঘণ্টা আগে